১৭ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে সাইবার হ্যাকার পরিচয়ে প্রতারণা, চুরি ও হুমকি: গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : নগরীর বোয়ালিয়া থানার উপ-শহর এলাকায় এক নারীর সঙ্গে প্রতারণা করে চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি আরভী ইসলাম (২৮) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার উপ-শহরের শফিকুল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি আসামি আরভী ইসলাম নগরীর উপ-শহরে গোধুলী টাওয়ারের সিকিউরিটি গার্ডের কাছ থেকে ভুক্তভোগী নারীর মোবাইল নম্বর সংগ্রহ করে এবং তাকে ফোন করে ব্যক্তিগত বিভিন্ন তথ্য জানতে চান। এরপর সে বিভিন্ন সময়ে ফোনে ভুক্তভোগীর কাছ থেকে ব্যবসা করার জন্য টাকা ধার চায়। ভুক্তভোগী ঐ নারী রাজি না হওয়ায় তাকে বিভিন্ন কৌশলে মানসিকভাবে বিপর্যস্ত করে। এমনকি আসামি আরভি ভুক্তভোগীর ছেলেকে পড়ানোর কথা বলে তার বাসায় প্রবেশ করে বাসার বিভিন্ন বিষয়সহ ব্যাংকের লেনদেন সংক্রান্ত তথ্য জানতে চায়। সে কৌশলে বাসার ডুপ্লিকেট চাবি নিয়ে নেয়। আরভী নিজেকে আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি হ্যাকার পরিচয় দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার হুমকি দেয়। বিভিন্ন সময় সে কৌশলে ঐ নারীর ব্যাংক থেকে অনলাইনে টাকা উত্তোলন করে। গত ৮ মার্চ দুপুরে ভুক্তভোগী বাহির থেকে বাসায় ফিরে দেখেন ওয়ারড্রপের তালা ভাঙা। পরে খোঁজ নিয়ে দেখেন ড্রয়ার থেকে নগদ ২ লক্ষ টাকা ও ৬৫ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। এ সংক্রান্তে তিনি অভিযোগ দায়ের করলে আরএমপির বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু হয়।

আরও পড়ুনঃ   পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

আরএমপির বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: রিয়াজুল ইসলামের দিকনির্দেশনায় বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে এসআই মো: আব্দুল আওয়াল ও তার টিম আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

পরবর্তীতে গতকাল ১৬ মার্চ বিকেল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি আরভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে চারটি স্বর্ণের চুড়ি, একটি ব্রেসলেট, একটি স্বর্ণের আংটি যার সর্বমোট মূল্য ৯ লক্ষ ৬ হাজার টাকা উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   সাংবাদিকের বাসায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য মালামাল উদ্ধারে আসামিকে রিমান্ডের আবেদন করা হবে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST