১৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের স্বর্ণ

অনলাইন ডেস্ক : অলিম্পিক গেমসে বাংলাদেশ কখনো পদক জিততে পারেনি। তবে স্পেশাল অলিম্পিকে অনেক পদক রয়েছে বাংলাদেশের। মূল অলিম্পিকের মতো স্পেশাল অলিম্পিকেও রয়েছে সামার-উইন্টার গেমস। ইতালির তুরিনে স্পেশাল অলিম্পিকের উইন্টার গেমসে বাংলাদেশ নারী ফ্লোরবল দল স্বর্ণ জিতেছে। গত আসরেও বাংলাদেশ এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল।

আজ ফাইনালে বাংলাদেশ ৪-২ গোলে ইউক্রেনকে হারায়। অধিনায়ক স্বর্ণা, ফাতেমা তাবাল্লিন ও ফাবিয়া একটি করে গোল করেন। বাংলাদেশ গতকাল সেমিফাইনালে বাংলাদেশকে হারায়। ফ্লোরবল দলে বাংলাদেশের কোচ বিকেএসপির হকি কোচ জাহিদ হোসেন রাজু।

আরও পড়ুনঃ   পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক সংশোধন-পরিমার্জনের কমিটি বাতিল

এই দলের দলনেতা হিসেবে আছেন সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শেখ আবুল হাশেম আর উপ দলনেতা আরেক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন্নাহার ডানা।

বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে দুই ধরনের অলিম্পিক গেমস হয়। যারা শারীরিকভাবে প্রতিবন্ধক তারা প্যারা অলিম্পিক আর যারা মানসিকভাবে তারা স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণ করেন। বাংলাদেশের সফলতা মূলত স্পেশাল অলিম্পিকেই। সামার স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ প্রতি আসরে অসংখ্য পদক জয়লাভ করে। উইন্টার স্পেশাল অলিম্পিক গেমসে প্রায় সকল খেলা শীত প্রধান দেশের উপযোগী। শুধু ফ্লোরবলই অনেকটা হকির মতো ইনডোরে হয়। বাংলাদেশ শুধু এতেই অংশগ্রহণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST