১৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ইটভাটায় অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার : গত ১১ মার্চ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বন্ধসহ ৭ দফা দাবি জানায়। অভিযান বন্ধ না হলে আগামী ২৫ মার্চ থেকে পরবর্তী ১৫ দিন সারাদেশে ইট বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহী কোর্ট চত্বরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির রাজশাহী জেলা শাখার আয়োজনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   সাফিক্স প্রিক্যাডেট কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান

এরপর, জেলা প্রশাসক আফিয়া আখতার এর মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এই দাবিতে একটি স্মারকলিপি দিয়েছেন রাজশাহীর ইটভাটা মালিকেরা।

সমাবেশে শ্রমিকেরা অভিযোগ করেন, ইটভাটা বন্ধ হলে দেশের প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন, যা তাদের জীবিকার ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। তারা হুঁশিয়ারি দেন, সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে অনেক শ্রমিক আত্মহত্যার মতো পথ বেছে নিতে বাধ্য হবেন।

আরও পড়ুনঃ   ‘ক্ষমতা থাকলে বিশ্বকাপ, অলিম্পিকে পাকিস্তান ম্যাচ বাতিল করে দেখাও’

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি সাদরুল ইসলাম। তিনি জানান, জেলা প্রশাসক তাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং ইটভাটা ভাঙচুর, ভ্রাম্যমাণ আদালত ও জরিমানা বন্ধের বিষয়ে আশ্বাস দিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১০

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১১

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৩

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৪

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৫

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৬

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৮

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৯

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

২০

Design & Developed by: BD IT HOST