২৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সাফিক্স প্রিক্যাডেট কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার হাসনিপুর মাদারীগঞ্জ সাফিক্স প্রিক্যাডেট কিন্ডারগার্টেনের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় , কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় এ উপলক্ষে প্রিক্যাডেট কিন্ডারগার্টেনের চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে,পরিচালনা কমিটির সভাপতি, আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার শাহ এর সভাপতিত্বে এবং শিক্ষক রাজন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুকতাদির আহমেদ, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক এবং প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ মামুন , বাগমারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমূখ।

আরও পড়ুনঃ   মোহনপুরে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

এছাড়াও উপস্থিত ছিলেন, গণিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার খান, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সামসুজ্জোহা সরকার বাদশা, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এস, এস, সি ২৫ ব্যাচের ৯০ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণাদী তুলে দেয়া হয়। বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ   নুরের ওপর হামলার ঘটনায় কেউ ছাড় পাবে না- সরকারের বিবৃতি

উল্লেখ্য ২০০৩ সালে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়ে, প্রধান শিক্ষক মোঃ জাকিরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে, অদ্যবধি অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানে প্রায় ১২০০ শিক্ষার্থী অধ্যায়নরত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST