৮ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

এশিয়ান মাস্টার্সের সেক্রেটারি বাংলাদেশের সাবেক ভারত্তোলক

অনলাইন ডেস্ক : নারী দিবসের আগেরদিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি সুখবর এসেছে। এশিয়ান মাস্টার্স ভারত্তোলন কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সাবেক ভারত্তোলক ও জাতীয় ক্রীড়া পরিষদের কোচ শাহরিয়া সুলতানা। যিনি ক্রীড়াঙ্গনে সুচি নামে পরিচিতি।

ভারত্তোলন বিশ্বব্যাপী প্রচলিত খেলা। ইউরোপ ও অন্য মহাদেশে মাস্টার্স কমিটি থাকলেও এশিয়াতে ছিল না। তাই এশিয়ার ভারত্তোলকরা গত বছর একটি কমিটি গঠনের উদ্যোগ নেয়। সেই আলোকে বাংলাদেশের ভারত্তোলক শাহরিয়া সুলতানাকে কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে। এশিয়ার এই কমিটির চেয়ারম্যান ইরানের সাবেক ভারত্তোলক কাবিরি। অলিম্পিকে তার পদক রয়েছে। এশিয়ার ভারত্তোলনে এই পদ পাওয়ায় বেশ উচ্ছ্বসিত বাংলাদেশের এই নারী ভারত্তোলক, ‘গতকাল আমাকে এক চিঠির মাধ্যমে জানানো হয়। এটি অবশ্যই সম্মানের। এশিয়ার ভারত্তোলকদের কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারছি।’

আরও পড়ুনঃ   রাবির সাথে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর সমঝোতা স্মারক স্বাক্ষর

২৭-৩১ মে কাতারের দোহায় এশিয়ান মাস্টার্স ভারত্তোলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৩০-৮০ বছর বয়স পর্যন্ত ভারত্তোলকরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এশিয়ায় মাস্টার্সদের নিয়ে এরকম প্রতিযোগিতা এবারই প্রথম। এশিয়ান মাস্টার্স ভারত্তোলনের তত্ত্বাবধানে এবারের এই আসর হবে। মাস্টার্সের এই কমিটি মূলত অ্যাডহক ধরনের। এই কমিটি সংগঠনের বিভিন্ন বিষয়ে রূপরেখা করে আগামী এক বছর পর নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানি তেলের দাম বাড়ছে না

শাহরিয়া সুলতানার ভারত্তোলক হিসেবে পদক রয়েছে। অবসর নেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদে কোচ হিসেবে যোগ দেন তিনি। জাতীয় ভারত্তোলকদের প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে ভারত্তোলনে টেকনিক্যাল অফিসিয়াল হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের কোচ থাকলেও তিনি সম্প্রতি কোচিং থেকে ক্রীড়া প্রশাসনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) হিসেবেও পদোন্নতি পেয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১০

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১১

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১২

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৩

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৪

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৫

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৭

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৮

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৯

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST