৭ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

পশ্চিম তীরের মসজিদে মসজিদে ভাঙচুর, আগুন ইসরায়েলি সেনাদের

অনলাইন ডেস্ক : পশ্চিম তীরের নাবলুস শহরের বেশ কয়েকটি মসজিদে ভাঙচুরের পাশাপাশি ঐতিহাসিক আল-নাসর মসজিদে অগ্নিসংযোগ করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল থেকেই নাবলুস শহরের মসজিদগুলোকে লক্ষ্য করে অভিযান শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী। অভিযানে বেশ কয়েকটি মসজিদ ভাঙচুর করে তারা, সেই সঙ্গে আল-নাসর মসজিদে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগও করে।

আল-নাসর পশ্চিম তীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে একটি। একসময় এটি গির্জা ছিল। ইসলামের আগমনের আগে প্রাচীন রোমান শাসকদের আমলে তৈরি হয়েছিল গির্জাটি। পরে ১১৮৭ খ্রিস্টাব্দে সেটিকে মসজিদে রূপান্তর করা হয়।

আরও পড়ুনঃ   জব্দ করা একটি ট্যাংকার জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

আগুনে পুরোপুরি ধ্বংস হয়নি আল-নাসর মসজিদ, তবে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন দেওয়ার আগে মসজিদের ভেতরে ভাঙচুর এবং ইমামের বাসভবন ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা।

পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাতাহ সরকারের ধর্ম মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, “কোনো পূর্ব সতর্কবার্তা কিংবা নোটিশ ছাড়াই আজ শুক্রবার ভোরে নাবলুসের বাব আল সাহা এলাকায় অবস্থিত আল নাসর মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। পাশাপাশি নাবলুসের বেশ কয়েকটি মসজিদে ভাঙচুরও চালিয়েছে ইসরায়েলি সেনারা।”

আরও পড়ুনঃ   ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভূমিকম্পে ১৪০টিরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে

“আগুন নেভাতে নাবালুসের ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছিলেন, কিন্তু তাদেরকে বাব আল সাহায় প্রবেশ করতে দেওয়া হয়নি।”

নাবলুসের ঐতিহাসিক স্থাপনা রক্ষণাবেক্ষন দপ্তরের পরিচালক নাসের আল সালমান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, “১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম আল-নাসরসহ অন্যান্য মসজিদগুলোকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। এই অভিযানের মাধ্যমে তারা আরও একবার প্রমাণ করল যে ইহুদি ব্যতীত অন্যান্য ধর্মের লোকজন ও ধর্মীয় উপসনালয়ের প্রতি তাদের বিন্দু পরিমাণ সম্মানবোধ নেই।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১০

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১১

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১২

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৩

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৪

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৫

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৭

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৮

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৯

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

২০

Design & Developed by: BD IT HOST