৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

হ্যাটট্রিকসহ একাই ১০ উইকেট নিলেন ৬৫ বছর বয়সী স্পিনার

অনলাইন ডেস্ক : সাধারণত বয়স চল্লিশের ঘরে যাওয়ার আগেই অবসরে চলে যান ক্রিকেটাররা। পেশাদার ক্রিকেটে এমনটাই বেশি দেখা যায়। তবে কিছু ব্যতিক্রম ঘটনাও আছে। এই যেমন অস্ট্রেলিয়ার ব্র্যাডলি ও’ডেল। এই অজি ৬৫ বছর বয়সেও দাপটের সঙ্গে ক্রিকেট খেলছেন।

নিউ সাউথ ওয়েলসের চতুর্থ স্তরের এক ম্যাচে নিউক্যাসল সিটি ক্রিকেটের হয়ে খেলে বিরল এক কীর্তি গড়েছেন ও’ডেল। ৬৫ বছর বয়সী এই অজি স্পিনার ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন।

আরও পড়ুনঃ   নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা

গত শনিবার ওয়েলসেন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের বিপক্ষে নিউক্যাসল সিটি ক্রিকেটের হয়ে এমন পারফর্ম করেছেন ও’ডেল। সবমিলিয়ে ১৩.৪ ওভারে ২০ রানের বিনিময়ে ১০ উইকেট শিকার করেছেন ৬৫ বছর বয়সী এই স্পিনার।

এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার দিনে আরো একটি কীর্তি গড়েছেন ও’ডেল। একই ইনিংসে হ্যাটট্রিক উইকেট শিকারের রেকর্ডও করেছেন এই অভিজ্ঞ স্পিনার। ও’ডেলের স্পিন ঘূর্ণিতে নিউক্যাসল একশ রানও করতে পারেনি। তারা অলআউট হয়ে যায় মাত্র ৯২ রানে।

আরও পড়ুনঃ   পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সকল ভাতা সঠিক মানুষের কাছে পৌঁছাতে হবে : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

এমন পারফরম্যান্সের পর তিনি বলেছেন, ‘এমন কিছু আমি আগে করিনি। নিজের এই অর্জন নিয়ে আমি দারুণ আনন্দিত। সবাই আমাকে জড়িয়ে ধরে উদ্‌যাপন করছিল। তারা সবাই আমাকে ঘিরে ধরেছিল। ব্যাপারটা দারুণ ছিল।’

৬৫ বছর বয়সী এই স্পিনারের এমন কীর্তিতে স্থানীয় একজন এক অস্টেলিয়ান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এই মাঠে এমন কিছু এর আগে দেখা যায়নি। সবাই জানত এটা অনেক বড় একটি মুহূর্ত। এমনকি প্রতিপক্ষ দলও ও’ডেলের এমন কাণ্ডে হতবাক।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST