৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা

অনলাইন ডেস্ক : রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১০ নম্বর থেকে আগারগাঁওগামী সড়কে দুই বাসের রেষারেষিতে সেফটি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের ৭৪ নং পিলারে সজোরে ধাক্কা দিয়েছে। এ দুর্ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

কাফরুল থানা পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছার আগেই বাস থেকে নেমে পালিয়ে যায় চালক ও হেলপার।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক তেজগাঁওয়ের শেরেবাংলা নগর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. তারেক সেকান্দার ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে আগারগাঁও বিমান যাদুঘরের সামনে সেফটি পরিবহনের (গাড়ির নাম্বার ঢাকা মেট্রো-ব ১১-৭০১৬) একটি বাস মেট্রোরেলের পিলারে সজোরে ধাক্কা দেয়। ঘটনার বিষয়ে জেনেই ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্ট রওনা করে। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায় বাসের চালক ও হেলপার। দুর্ঘটনায় ১০ জনের মতো যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থনের অঙ্গীকার জাতিসংঘ মহাসচিবের

কাফরুল থানা পুলিশকে খবর দেওয়ার পর তাদের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।

যোগাযোগ করা হলে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুকুল আলম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টহল টিম পাঠানো হয়েছে। এসআই আব্দুর রশীদ ঘটনাস্থলে কাজ করছে। আমরা জেনেছি ২/৩ জন যাত্রী আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক-হেলপারকে খোঁজা হচ্ছে। বাসের ধাক্কায় মেট্রোরেলের পিলারের পানির নিষ্কাশনের পাইপ ভেঙে গেছে।

আরও পড়ুনঃ   রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের টানা তৃতীয় দিনের কমপ্লিট শাটডাউন

এসআই আব্দুর রশীদ ঢাকা পোস্টকে বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম। এখন সোহরাওয়ার্দী হাসপাতালে যাচ্ছি। আহত শুনেছি ২/৩ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST