২৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

২০২৫ পিএসএলের সূচি ঘোষণা

অনলাইন ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠবে আগামী ১১ এপ্রিল। একই সময়ে চলবে অন্যতম জনপ্রিয় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের পিএসএল-আইপিএলের এই সাংঘর্ষিক সূচির আভাস আগেই পাওয়া গিয়েছিল। সেটি সত্যি হলো পাকিস্তানের টুর্নামেন্টটির পূর্ণাঙ্গ সূচি (PSL Fixtures 2025) ঘোষণার মধ্য দিয়ে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে এই আসর শুরু হবে।

পিএসএলের উদ্বোধনী ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। সবমিলিয়ে এই আসরে ৩৪টি ম্যাচ হবে ৪ ভেন্যু– রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোরে। ১৩ মে রাওয়ালপিন্ডি এবং ১৪ ও ১৬ মে লাহোরে প্লে-অফ ম্যাচের ভেন্যু নির্ধারিত হয়েছে। আর ফাইনাল হবে ১৮ মে, লাহোরে।

আরও পড়ুনঃ   ‘ডিসি স্যার নার্সিং-এ ভর্তির স্বপ্ন পূরণ করেছেন’

১৮০০ কোটি টাকা ব্যয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম সংস্কার করা হয়েছিল চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। যেখানে এবারের পিএসএলে সর্বোচ্চ ১৩টি ম্যাচ রাখা হয়েছে। এ ছাড়া রাওয়ালপিন্ডিতে ১১, করাচি এবং মুলতানে হবে সমান ৫টি করে ম্যাচ। ৩৮ দিনব্যাপী এই প্রতিযোগিতায় কেবল ৩দিন দুটি করে ম্যাচ হবে, বাকি সময়ে দিনে হবে একটি করে ম্যাচ।

সূচি ঘোষণায় পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের জানিয়েছেন, ‘আমরা পাকিস্তান সুপার লিগের ঐতিহাসিক দশম আসরের সূচি ঘোষণায় রোমাঞ্চিত। গত ১০ বছরে এই টুর্নামেন্ট বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য ও স্বীকৃত প্রতিযোগিতায় পরিণত হয়েছে। যেখানে পাকিস্তানের ক্রিকেটীয় প্রতিভার প্রদর্শনী হয়। পূর্ব-প্রতিশ্রুতি অনুসারে টুর্নামেন্ট শুরুর আগে আগে পেশোয়ারে একটি পিএসএলের প্রদর্শনী ম্যাচ আয়োজন করব। যা হবে পেশোয়ারে সর্বোচ্চ স্তরের ক্রিকেট শুরুর একটি প্রক্রিয়া।’

আরও পড়ুনঃ   অলিম্পিকেও গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ

বছরের শুরুতেই জানা গিয়েছিল– আগামী এপ্রিল-মে মাসে বসবে পিএসএল আসর, একই উইন্ডোতে চলবে আইপিএল-ও। যদিও উভয় টুর্নামেন্টের উইন্ডো–ই পেছানো হয়েছিল চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির সঙ্গে বিবেচনায় নিয়ে। নয়তো এই সময়েই প্রতিবার পিএসএল আসর চলে। প্রতিবারের মতো এবারও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ৬টি দল অংশ নিচ্ছে। ২০২৬ আসর থেকে দুটি দল বাড়ানোর সম্মতি দিয়েছে এসব ফ্র্যাঞ্চাইজি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST