৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় আইসিইউতে চিকিৎসক

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে চিকিৎসকের ওপর ‘কিশোর গ্যাংয়ের’ হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, ‘হামলাকারীরা পালিয়ে গিয়েছিল। চট্টগ্রাম শহরের বাইরে থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অভিযান চলমান আছে। তাই তদন্তের স্বার্থে তিনজনের পরিচয় প্রকাশ করছি না।’

নগরীর আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি ঈদগাঁও মাঠ সংলগ্ন জে লাইনে গত শুক্রবার কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলার শিকার হন দন্ত চিকিৎসক কোরবান আলীর ছেলে আলী রেজা। ছেলেকে মারধর করতে দেখে বাঁচাতে গিয়ে নিজেও হামলার শিকার হন তিনি। তাকে মাথায় ইট দিয়ে আঘাত করেছিল বলে জানান তার ছেলে আলী রেজা।

এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে আকবর শাহ থানায় রোববার মামলা করেন আলী রেজা।

আরও পড়ুনঃ   মোহনপুরে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

আলী রেজা বলেন বলেন, ঘটনার পরপর অজ্ঞান অবস্থায় বাবাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় আমার বাবার আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়েছিল। সেখান থেকে বেসরকারি হাসপাতালের আইসিইউ নেওয়া হয়। এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি।

হামলাকারীরা সবাই স্থানীয় যুবলীগ নেতা গোলাম রসুল নিশানের অনুসারী বলে অভিযোগ আলী রেজার।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংয়ের হামলা থেকে একজনকে বাঁচাতে কোরবান আলীর ছেলে রেজা ফোন করেছিলেন পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে। আর এতে ক্ষুব্ধ হয়ে রেজার ওপর হামলা করে তারা। আর ছেলেকে হামলাকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন চিকিৎসক কোরবান আলী।

আরও পড়ুনঃ   দলীয় সভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় যুবদলকর্মী নিহত

চিকিৎসকের ছেলে আলী রেজা সাংবাদিকদের জানান, গত শুক্রবার বিকেলে পশ্চিম ফিরোজ শাহ কলোনি এলাকায় দুই স্কুল শিক্ষার্থীকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করছিল। এ সময় তিনি ওই এলাকা দিয়ে যাওয়ার পথে ওই দুই শিক্ষার্থী তার কাছে সাহায্য চায়। তাই তিনি ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায়।

রেজা আরও জানান, ওই দিন সন্ধ্যায় ইফতারি কিনতে বাসা থেকে বের হন তিনি। তখন তাকে একা পেয়ে মারধর করতে থাকেন কিশোর গ্যাং সদস্যরা। তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার বাবা কোরবান আলী। একপর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা ইট দিয়ে কোরবান আলীর মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST