২১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

দলীয় সভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় যুবদলকর্মী নিহত

স্টাফ রিপোর্টার : দলীয় সভা শেষে ফেরার পথে রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। সোমবার রাতে জেলার পবা উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম শাহজাহান আলী (৪৫)। জেলার দুর্গাপুর উপজেলার হাড়িয়াপাড়া গ্রামে তার বাড়ি। দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৪৬) নামে আরেক যুবদলকর্মী আহত হয়েছেন। তার বাড়ি আমগাছি গ্রামে।

আরও পড়ুনঃ   নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে : ইইউ

প্রত্যক্ষদর্শীরা জানান, এ দুজন সোমবার রাজশাহী মহানগরে যুবদলের এক সভায় যোগ দিতে আসেন। সভা শেষে ফেরার পথে রামচন্দ্রপুর বাজারে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে শাহজাহান ও শফিকুল দুজনে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরপর রাতে শাহজাহান আলী মারা যান। শফিকুল চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ   গম্ভীরকে হত্যার হুমকির ঘটনায় নতুন মোড়, আটক গুজরাটের এক শিক্ষার্থী

দুর্গাপুরের ঝালুকা ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুবুর রহমান বলেন, যুবদলকর্মী শাহজাহানের লাশ বাড়ি নিয়ে গিয়ে দাফন করা হয়েছে। এ দুর্ঘটনার কারণে তারা শোকাহত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১০

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১১

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১২

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৩

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৪

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৫

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৬

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৭

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৯

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST