২৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

১০ বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে মুশফিক, ৭৭ করেও অবনতি শান্তর

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে দুশ্চিন্তার কারণ ব্যাটিং অর্ডার। বিশেষ করে অভিজ্ঞ মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের টানা ব্যর্থতা ভোগাচ্ছে দলকে। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই চিত্র তাদের পারফরম্যান্সে। ব্যর্থতার সেই ছাপ পড়েছে আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়েও।

ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে গত এক দশকের মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে নেমে গেছেন মুশফিক। ৯ ধাপ পিছিয়ে ৫৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪২ নম্বরে অবস্থান করছেন তিনি। ২০১৪ সালের পর এই প্রথম শীর্ষ চল্লিশে জায়গা হারালেন এই অভিজ্ঞ ব্যাটার।

আরও পড়ুনঃ   নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারিত হবে যেভাবে

মুশফিকের মতোই বাজে অবস্থা মাহমুদউল্লাহরও। মাঠের পারফরম্যান্সের ছাপ র‍্যাংকিংয়ে স্পষ্ট। ৭ ধাপ পিছিয়ে ৫৪৮ রেটিং পয়েন্ট নিয়ে ৪২ নম্বরে আছেন তিনি। মুশফিকের ঠিক পরই অবস্থান করছেন মাহমুদউল্লাহ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সর্বশেষ ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাজমুল হোসেন শান্ত। ৭৭ রানের সেই ইনিংসের পরও র‍্যাংকিংয়ে পিছিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। অবশ্য আসরের প্রথম ম্যাচে ডাক খেয়েছিলেন তিনি। দুই ধাপ পিছিয়ে ২৭ নম্বরে আছেন এখন শান্ত।

আরও পড়ুনঃ   রুয়েটে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু

বাংলাদেশি ব্যাটারদের এমন বাজে পারফরম্যান্সের মধ্যে কিছুটা ব্যতিক্রম তাওহিদ হৃদয়। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। তাতে র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার। ১৮ ধাপ এগিয়ে ৪৯৪ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ৬৪ নম্বরে।

বাংলাদেশি বোলারদের মধ্যে উন্নতি হয়েছে কেবল তাসকিন আহমেদের। ডানহাতি এই পেসার এগিয়েছেন ৬ ধাপ। তিনি বর্তমানে অবস্থান করছেন ৩০ নম্বরে। অন্যদিকে পিছিয়েছেন সেখানে মেহেদী হাসান মিরাজ। ৪ ধাপ পিছিয়ে ডানহাতি এই অফ স্পিনার আছেন ৩১ নম্বরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১০

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১১

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১২

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৩

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৬

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৭

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৮

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৯

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST