২৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মেয়ের চেয়েও কম বয়সী নায়িকার প্রেমে গোবিন্দ, সে কারণেই বিচ্ছেদ?

অনলাইন ডেস্ক : কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের পাওয়ার কাপল গোবিন্দ-সুনীতা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালেই দাবানলের মতো ছড়িয়ে পড়ল তাদের বিবাহ বিচ্ছেদের সেই খবর।

যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত নীরব এই দম্পতি। শোনা যাচ্ছে, মেয়ে টিনার থেকে ছোট বয়সী এক মারাঠি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন গোবিন্দ। যেটাই অন্যতম কারণ তাদের সংসার ভাঙনের।

তবে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এটা ছাড়াও গোবিন্দ-সুনীতার সংসারে অশান্তির নেপথ্যে রয়েছে আরও বেশ কিছু সম্ভাব্য কারণ।

অভিনেতার দীর্ঘদিনের সহকারী শশী সিন্হা বলেন, ‘বেশ কয়েকদিন ধরেই তাদের সম্পর্কে ওঠাপড়া চলছে। পরিবারের তরফে এমন কিছু মন্তব্য করা হয়েছে সংবাদমাধ্যমে যার ফলে সমস্যার সূত্রপাত। যদিও এর বেশি কিছু গোবিন্দ জানাতে চান না। খুব শিগগিরই একটি সিনেমার কাজে হাত দেবেন। তার আগে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’

আরও পড়ুনঃ   শাকিবের সঙ্গে সাবিলা নূরকে নিয়ে নতুন গুঞ্জন

এদিকে গোবিন্দের ভাগ্নি আরতি সিংহ অবশ্য মামা-মামির বিচ্ছেদের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। আরতির কথায়, ‘আমার মামা-মামির সম্পর্ক ভীষণ মজবুত, হতেই পারে না এমন কিছু।’

একই সুর ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের কণ্ঠেও। তিনি বলেন, ‘এটা হতেই পারে না, তাদের বিচ্ছেদ সম্ভব নয়।’

আরও পড়ুনঃ   ‘নোবেলের সঙ্গে কোনো মেয়ের ৭ মাস থাকা সম্ভব, বিশ্বাস হয় না’

যদিও শোনা যাচ্ছে সুনীতাই নাকি বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন গোবিন্দকে। বেশ কয়েক বছর ধরেই ছেলেমেয়েকে নিয়ে একাই থাকেন অভিনেতাপত্নী।

এক সাক্ষাৎকারে সুনীতা বলেছিলেন, ‘আগে আমাদের দাম্পত্য সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন ওর ৬০ এর বেশি বয়স। তাই ভয় হয়, কিছু করে না বসে!’

শুধু তাই নয়, দিন কয়েক আগে অভিনেতার স্ত্রী নিজেই জানিয়েছিলেন, বেশ কয়েক বছর ধরেই জন্মদিনটা একাই কাটান। নিজেই কেক কাটেন তার পর মদ নিয়ে বসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১০

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১২

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৩

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৪

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৫

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৬

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৭

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৯

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০

Design & Developed by: BD IT HOST