২৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে বাংলাদেশি আখ্যা দিয়ে পঞ্চায়েত প্রধানকে অপসারণ

অনলাইন ডেস্ক :  ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের এক গ্রাম পঞ্চায়েত প্রধানকে বাংলাদেশি আখ্যা দিয়ে পদ থেকে অপসারণ করা হয়েছে। রসিদাবাদ নামের একটি গ্রামের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনকে তার পদ থেকে অপসারণ করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাভলি খাতুনের ওবিসি সার্টিফিকেট আগেই বাতিল করা হয়েছিল। তিনি বাংলাদেশি নাগরিক বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ভুয়া নথি ব্যবহার করে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার অভিযোগও রয়েছে।

লাভলি খাতুনের পঞ্চায়েত সদস্যের পদ বাতিল করলেও তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে পুলিশ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছে তা এখনও জানা যায়নি। স্থানীয় জেলা প্রশাসন সূত্র বলছে, লাভলি খাতুনকে পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের পদ থেকে অপসারণ করা হয়েছে। ওবিসি সার্টিফিকেট খারিজ হওয়ার পর লাভলির পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের পদ যাওয়াটা শুধু আনুষ্ঠানিকতা ছিল।

আরও পড়ুনঃ   পাকিস্তানের আকাশে বিরল মেঘ

স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, লাভলি খাতুনকে সরিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে উপ-প্রধানকে। তবে এ ব্যাপারে লাভলির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে মালদহর রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনকে বাংলাদেশি আখ্যা দিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন সেখানকার এক পরাজিত প্রার্থী। সেই মামলায় মহকুমা শাসককে শুনানির পর সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। পরে গত ২৯ জানুয়ারি লাভলির ওবিসি সার্টিফিকেট বাতিল করে প্রশাসন।

পরে জানা যায় লাভলি খাতুনের আসল নাম নাসিয়া শেখ। তার বাবার নাম জামিল বিশ্বাস। রাজ্যে মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর লাভলি খাতুন ভারতে অনুপ্রবেশ করেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পরে ২০১৫ সালে ভারতের ভোটার হন তিনি। স্থানীয়রা বলেছেন, ২০১৮ সালে ভুয়া জন্ম সনদ তৈরি করেন তিনি। এরপর স্থানীয় বাঘমারা এলাকার শেখ মুস্তাফা নামে এক ব্যক্তিকে বাবা পরিচয় দিয়ে নিজেকে ভারতীয় বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ   গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল, বললেন সাবেক সেনা কমান্ডার

বাঘমারা এলাকার বাসিন্দাদের দাবি, শেখ মুস্তাফার সব সন্তানকে চেনেন তারা। লাভলি খাতুন নামে ওই ব্যক্তির কোনও সন্তান নেই। এছাড়া যাদের সাক্ষী হিসাবে উল্লেখ করে হাইকোর্টে হলফনামা পেশ করেছেন লাভলি, তারা বলেছেন তাদের সই জাল করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১০

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১২

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৩

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৪

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৫

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৬

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৭

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৮

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৯

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

২০

Design & Developed by: BD IT HOST