১৭ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল, বললেন সাবেক সেনা কমান্ডার

অনলাইন ডেস্ক : গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে হেরেছে ইসরায়েল। সাবেক এক ইসরায়েলি কমান্ডারই বলেছেন এমন কথা। ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভে লেখা এক নিবন্ধে ইজাক ব্রিক নামের ওই সেনা কমান্ডার বলেছেন, “আপনি দীর্ঘদিন এত মানুষের কাছে মিথ্যা বলতে পারবেন না। গাজা উপত্যকায় এবং লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে কি হচ্ছে সেটি আমাদের মুখের উপর বিস্ফোরিত হবে। আগে অথবা পরে।”

এই কমান্ডার আরও বলেছেন, “ইসরায়েল কোনো আঞ্চলিক যুদ্ধের জন্য প্রস্তুত নয়। যা গাজা উপত্যকার যুদ্ধের চেয়ে কয়েক হাজার গুণ গুরুতর এবং কঠিন হবে।” গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ওইদিনই গাজায় বর্বর চালানো শুরু করে ইসরায়েল। ওই সময় তারা জানায়, গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করা হবে। তবে প্রায় ছয় মাস ধরে যুদ্ধ চললেও এখনো হামাসকে নির্মূল করতে পারেনি ইসরায়েলি সেনারা।

আরও পড়ুনঃ   ইসরায়েলের হামলায় লেবাননে একদিনে নিহত ৫৯

তবে এই সময়ের মধ্যে প্রায় ৩১ হাজার ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েল প্রায় দুই মাস আগে দাবি করেছিল, গাজার উত্তরাঞ্চল থেকে হামাসকে হটিয়ে দিয়েছে তারা। তবে সেসব অঞ্চলে এখনো হামাসের যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাদের।

আরও পড়ুনঃ   অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, দুই বিদেশি পর্যটকসহ নিহত ৩

হামাসের বিরুদ্ধে গাজায় যুদ্ধ করতে গিয়ে হাজার হাজার ইসরায়েলি সেনা পঙ্গুত্ব বরণ করেছেন এবং প্রায় ৩০০ সেনা প্রাণ হারিয়েছেন। বর্তমানে গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশ কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। আজ রোববার (১৭ মার্চ) কাতারের রাজধানী দোহায় আবারও আলোচনায় বসার কথা রয়েছে ইসরায়েল, হামাস ও মধ্যস্থতাকারী দেশগুলোর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১০

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১১

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১২

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৫

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৭

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৯

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

২০

Design & Developed by: BD IT HOST