২৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

কিডনি বিকল রোগে ভুগছেন অসুস্থ পোপ ফ্রান্সিস

অনলাইন ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখনো ‘ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন। এছাড়া রক্ত পরীক্ষায় দেখা গেছে, তিনি ‘প্রাথমিক কিডনি বিকল’ রোগে ভুগছেন। যদিও কিডনি বিকলের বিষয়টি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে ভ্যাটিকান সিটি। এছাড়া শনিবার থেকে স্বাসপ্রশ্বাসের নতুন কোনো সমস্যায় পড়েননি তিনি।

ভ্যাটিকান সিটি দাবি করেছে, পোপ ফ্রান্সিস এখনো দৃঢ় মনোবল ধরে রেখেছেন। যদিও তাকে সার্বক্ষণিকভাবে অক্সিজেন গ্রহণ করতে হচ্ছে। ভ্যাটিকান সিটি আরও জানিয়েছে, রোববার সকালে হাসপাতাল থেকেই প্রার্থনায় অংশ নেন ফ্রান্সিস।

আরও পড়ুনঃ   পাকিস্তানে যক্ষ্মা আক্রান্ত হাতিকে দৈনিক খাওয়ানো হচ্ছে ৪০০ ট্যাবলেট

এর আগে এদিন সকালে ভ্যাটিকান সিটি জানিয়েছিল, পোপ ফ্রান্সিসকে অধিক মাত্রায় অক্সিজেন গ্রহণ করতে হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আগেরদিন রাতে তিনি বেশ ভালো ঘুমিয়েছেন।

গত ১৪ ফেব্রয়ারি পোপ ফ্রান্সিসের দুটি ফুসফুসেই নিউমোনিয়া ধরা পড়ে। এরপর থেকেই হাসপাতালে অবস্থান করছেন তিনি। হাসপাতালে থাকায় নিজের অনেক দায়িত্ব তিনি এখন পালন করতে পারছেন না।

আরও পড়ুনঃ   ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

এদিকে পোপ ফ্রান্সিসের ‘প্রাথমিক কিডনি বিকল’ রোগ ধরা পড়ার পর অনেকে চিন্তিত হয়ে পড়েছেন। তবে কিডনি অস্ত্রোপচার বিশেষজ্ঞ ডাক্তার জামিন ব্রাহামবাট সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, “আমি মনে করি না বিষয়টি আলাদাভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা বলতে পারি তার শারীরিক অবস্থা এখনো ‘ক্রিটিক্যাল’। যদিও কিডনি খুবই দুর্বল একটি অঙ্গ। তবে জটিল অবস্থা থেকে খুব সহজেই এটি নিজেকে সারিয়ে তুলতে পারে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

১০

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

১১

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৩

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

১৪

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

১৫

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

১৬

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১৭

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১৮

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

১৯

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST