১৯ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে হেরোইনসহ র‍্যাবের হাতে আটক ২

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে হেরোইনসহ দুজনকে আটক করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরের উপশহরের ১ নম্বর সেক্টর ঈদগাহের সামনে থেকে তাঁদের আটক করা হয়। র‍্যাব জানিয়েছে, হেরোইনের হাতবদলের সময় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে।

আজ বুধবার সকালে র‍্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক দুজন হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পরমানন্দপুর গ্রামের বাসিন্দা মো. সিহাব (২৬) ও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাত্রাই গ্রামের আবুল কাশেম (১৯)। কাশেম হেরোইনের চালানটি নিতে টাঙ্গাইল থেকে রাজশাহী এসেছিলেন। আর হেরোইনের চালানটি হস্তান্তরের জন্য গোদাগাড়ী থেকে রাজশাহী শহরে এসেছিলেন সিহাব।

আরও পড়ুনঃ   যশোরে একের পর এক হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল অভিযান চালায়। হেরোইনের হাতবদলের সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের নগরের বোয়ালিয়া থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‍্যাবের পক্ষ থেকে একটি মামলা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১০

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১২

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৩

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৪

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৫

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৬

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৭

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৮

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৯

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

২০

Design & Developed by: BD IT HOST