৮ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

মুস্তাফিজকে নিয়ে যা বললেন জাদেজা

অনলাইন ডেস্ক : ভিসা সংক্রান্ত কাজে বাংলাদেশে আসায় এক ম্যাচে মুস্তাফিজুর রহমানকে পায়নি চেন্নাই সুপার কিংস। আইপিএলের সফলতম দলটি তাতেই হাড়েহাড়ে টের পেয়েছে ফিজের অভাব। এরপর মাঠে ফিরেই টাইগার পেসারের ঝলক। ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংস শেষে সতীর্থ রবীন্দ্র জাদেজার প্রশংসাও কুড়িয়েছেন ফিজ।

মুস্তাফিজ-জাদেজাদের দাপুটে বোলিংয়ে চেন্নাইয়ে খেলতে নেমে আজ দিশেহারা ছিল কলকাতা নাইট রাইডার্স। টানা তিন ম্যাচে বিজয়ী দলটি সর্বসাকুল্যে কেবল ১৩৪ রান তুলতে পেরেছে। তবে তাদের শুরুটা এমন ছিল না। সুনীল নারিন ও রঘুবংশীরা ঝড় শুরু করতেই আক্রমণে আসেন ফিজ। তার নিয়ন্ত্রিত বোলিংকে কাজে লাগিয়ে এরপর সুবিধা নিয়েছেন জাদেজা। মিতব্যয়ী বোলিংয়ে শিকার করেছেন ৩ উইকেট।

আরও পড়ুনঃ   গোপনে জ‌মি-সম্পদ বি‌ক্রির চেষ্টা করছে এস আলম গ্রুপ, কেউ কিনবেন না: ‌গভর্নর

তবে ফিজকে কৃতিত্ব দিতে ভুল করেননি ভারতীয় এই স্পিন অলরাউন্ডার। মুস্তাফিজ নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে পেয়েছেন পার্পল ক্যাপ। এখন পর্যন্ত চলতি আইপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ ৯ উইকেট দখলে গেছে ফিজের। পুনরায় এই কীর্তি দখল নেওয়ার পর ইনিংসের বিরতিতে টাইগার পেসারকে পার্পল ক্যাপ তুলে দেন জাদেজা।

এসময় তিনি ফিজকে নিয়ে বলেন, ‘এ উইকেটে সে (মুস্তাফিজ) খুবই কার্যকরী। সে খুব ভালো স্লো বল করেছে, আমার মনে করি সে দুর্দান্ত করেছে।’

আরও পড়ুনঃ   তৃতীয় পাতা

তবে শিশিরের কারণে পিচ থেকে কলকাতার ব্যাটারদের সুবিধা পাওয়ার কথাও জানান জাদেজা, ‘যখন শিশির জমতে শুরু করে, পিচের আচরণ বদলে যায়। তবে ব্যাটিংয়ের জন্য এটি সুবিধা করে দেয়। কিছুটা স্লো টার্ন ছিল, যদিও সেটাকে র‍্যাঙ্ক টার্নার বলা চলে না। বল ঠিকভাবে ব্যাটে যাচ্ছিল না, তাই স্টাম্প টার্গেট করে বোলিং করতে থাকি। এখন স্বাভাবিকভাবে খেললে আশা করি সহজেই আমরা ম্যাচটি জিতব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST