১৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘ইতিহাসের সেরা ফুটবলার মেসি, ভুল সময়ে জন্ম রোনালদোর’

অনলাইন ডেস্ক : হালের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। তাদের মধ্যে কে সেরা তা নিয়ে প্রায়শই বিতর্কে জড়ান ভক্তরা। এমনকি রোনালদো নিজেও তাকে সর্বকালের সেরা ফুটবলার দাবি করেন। তবে ডি মারিয়া মনে করেন, মেসি ইতিহাসের সেরা ফুটবলার।

ইনফোবায়ের ‘মি সিলেসিয়ন’ সিরিজে ডি মারিয়া বলেন, ‘আমার চোখে লিওই (মেসি) বিশ্বসেরা এবং ইতিহাসের সেরা। সেটা কোনো দ্বিধা ছাড়াই।’

তবে রোনালদো নিজেকে ইতিহাসের সেরা দাবি করায় মোটেও অবাক হচ্ছেন না ডি মারিয়া, ‘আমি অবাক হইনি। তার সঙ্গে চার বছর খেলেছি। সেসব সময় এমনই বলে থাকে। সব সময় চেষ্টা করে এসেছে সেরা হওয়ার জন্য। কিন্তু রোনালদো ভুল সময়ে জন্ম নিয়ে ফেলেছে। সময়টা ওর পক্ষে নয়। কারণ, একই সময়ে জন্ম নিয়েছে জাদুর কাঠির পরশ পাওয়া একজন।’

আরও পড়ুনঃ   ‘এবারের নির্বাচন কোনো গোঁজামিলের নির্বাচন হবে না’

‘সংখ্যাই সত্যিটা বলে দেয়। একজনের ব্যালন ডি’অর ৮টি, আরেকজনের ৫টি। এখানে অনেক বড় ব্যবধান। একজন বিশ্ব চ্যাম্পিয়ন, আরেকজনের নেই। এখানেও বড় ব্যবধান। একজনের দুইটা কোপা আমেরিকা ট্রফি আছে। এ রকম আরও অনেক পার্থক্য আছে, অনেক।’-যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ   Twin Chaos

মেসি-রোনালদো দুজনেই সঙ্গেই খেলার অভিজ্ঞতা আছে ডি মারিয়ার। ফলে দুজনকেই খুব কাছ থেকে দেখেছেন তিনি। মেসির সঙ্গে লম্বা সময় জাতীয় দলের হয়ে খেলেছেন। আর রিয়াল মাদ্রিদে রোনালদোর সঙ্গে খেলেছেন চার বছর।

মেসি ও রোনালদোর মধ্যে পার্থক্য করতে গিয়ে ডি মারিইয়া বলেন, ‘মাঠের খেলার দিকেই দেখুন না। একজন প্রতিটি ম্যাচের প্রতিটি মিনিট এমনভাবে খেলছে, যেন বাড়ির উঠোনে খেলছে। সব সময় একই ধরনের গোল করে যাচ্ছে, করেই যাচ্ছে। এবং সেটা ১৮, ২০ বছর ধরেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে জাইকা’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

রাস্তায় অবৈধ স্থাপনা করে জনদুর্ভোগ করায় তিন ব্যাক্তিকে জরিমানা

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১১

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

১২

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

১৩

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

১৪

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

১৫

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

১৬

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

১৭

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

১৮

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

১৯

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

২০

Design & Developed by: BD IT HOST