৮ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

তিন সাংবাদিককে লাঞ্ছিত, ইউপি চেয়ারম্যান পুলিশ হেফাজতে

অনলাইন ডেস্ক : কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও ভি‌জিএফের চাল বিতর‌ণে অনিয়মের সংবাদ সংগ্রহের সময় তিন সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়‌ন পরিষদের (ইউপি) চেয়ার‌ম‌্যান ও সদর উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক শেখ মো. ওহিদুজ্জামান। এ সময় এক সাংবাদিককে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে গলা ধাক্কা দিয়ে পরিষদের বারান্দা থেকে ফেলে দেন। সোমবার (৮ এপ্রির) দুপু‌রে সদর উপজেলার মুলঘর ইউনিয়ন প‌রিষদে এ ঘটনা ঘ‌টে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সদর থানায় অভিযোগ দায়ের করলে রাতে ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে থানায় নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে মুলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. ওহিদুজ্জামানকে রাতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

লা‌ঞ্ছিত হওয়া সাংবা‌দিকরা হ‌লেন- মাছরাঙ্গা টে‌লি‌ভিশ‌ন ও প্রতি‌দি‌নের বাংলা‌দেশ প‌ত্রিকার জেলা প্রতি‌নি‌ধি ইমরান হো‌সেন মনিম, দৈ‌নিক গণক‌ন্ঠের জেলা প্রতি‌নিধি আতিয়ার রহমান ও দৈ‌নিক সম‌য়ের কাগ‌জের জেলা প্রতি‌নি‌ধি শহিদুল ইসলাম।

আরও পড়ুনঃ   পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

এ ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুলঘর ইউনিয়ন প‌রিষ‌দের বাড়ান্দায় ইউপি চেয়ারম‌্যান শেখ মো. ওহিদুজ্জামান তার সাঙ্গপা‌ঙ্গ নি‌য়ে সাংবা‌দিক‌দের ওপর চড়াও হন এবং অকথ‌্য ভাষায় গা‌লি-গালাজ ক‌রতে থা‌কেন। একপর্যা‌য়ে প‌রিষ‌দের বারান্দা থে‌কে গলা ধাক্কা দি‌য়ে মাছরাঙ্গা টে‌লি‌ভিশ‌নের প্রতি‌নি‌ধি ইমরান হো‌সেন ম‌নিম‌কে নি‌চে ফে‌লে দেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানি‌য়ে‌ছেন রাজবাড়ী প্রেসক্লা‌বের সভাপ‌তি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল ম‌তিন, সহ-সম্পাদক মো. জাহাঙ্গীর হো‌সেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী জেলা রি‌পোর্টার্স ক্লা‌বের সভাপ‌তি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সো‌হেল রানা, যুগ্ম সম্পাদক রু‌বেলুর রহমান, রাজবাড়ী রি‌পোর্টার্স ইউনি‌টির সভাপ‌তি হেলাল মাহমুদ, বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপ‌তি ক‌বির হো‌সেনসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

মাছরাঙ্গা টে‌লি‌ভিশ‌নের প্রতি‌নি‌ধি ইমরান হো‌সেন ম‌নিম‌ জানান, তি‌নি এবং দুই সহকর্মী আতিয়ার ও শহিদুল মুলঘর ইউনিয়ন প‌রিষ‌দে ঈদ উপল‌ক্ষ্যে ভি‌জিএফের চাল বিতর‌ণে অনিয়‌মের অভিযোগ পে‌য়ে ও কৃষি জমি থেকে মাটি কাটার সংবাদ সংগ্রহে যান। প্রাথমিকভাবে তারা অনিয়‌মের সত্যতাও পান। এ সময় অনিয়মের বিষয়ে ইউনিয়ন প‌রিষদের চেয়ারম‌্যা‌ন শেখ মো. ওহিদুজ্জামানের কা‌ছে জান‌তে চাইলে তি‌নি উত্তে‌জিত হ‌য়ে অকথ‌্য ভাষায় গা‌লিগা‌লাজ করতে থাকেন। একপর্যা‌য়ে প‌রিষ‌দের বারান্দা থে‌কে চেয়ারম‌্যান তা‌কে ধাক্কা দি‌য়ে ফে‌লে হত‌্যার হুম‌কি দেন। এ সময় চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী ও আনসার সদস্যরা তিন সাংবাদিকের ওপর হামলা ক‌রে ইমরান হোসেন মনিমের গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন, সাংবাদিক শহিদুলের কাছে থাকা এক‌টি ডিএসএলআর ক‌্যা‌মেরা ও সাংবাদিক আতিয়ারের কাছে থাকা নগদ টাকা ছি‌নি‌য়ে নেয়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ সন্তানের জননীর অবস্থান

মুলঘর ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. ওহিদুজ্জামান ব‌লেন, আমি সাংবা‌দিক‌দের সঙ্গে একটু উচ্চস্ব‌রে কথা ব‌লে‌ছি। ত‌বে অকথ‌্য ভাষায় গা‌লিগালাজ বা সাংবা‌দিক‌দের ধাক্কা দেইনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১০

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১২

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৩

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৪

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৫

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৬

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৭

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৮

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৯

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

২০

Design & Developed by: BD IT HOST