৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ সন্তানের জননীর অবস্থান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা। তবে প্রেমিক বলছেন, ফেসবুকের ছবির সঙ্গে প্রেমিকার চেহারার কোনো মিল নেই। প্রেমিকার আগের বিয়ে ও তিনটি সন্তানের কথা গোপন করা হয়েছে। একাধিক পুরুষের সঙ্গেও সম্পর্ক রয়েছে প্রেমিকার। তাই বিয়ে করতে রাজি নন তিনি।

প্রেমিকের (১৯) বাড়ি উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের একটি গ্রামে। আর প্রেমিকার (৩০) বাড়ি মান্দা উপজেলার জোতবাজার এলাকায়। শনিবার প্রেমিকের বাড়িতে এসে ফিরে গেলেও রোববার আবার এসেছেন তিনি।

অবস্থান নেওয়া ওই প্রেমিকা (৩০) জানান, প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শ্রীমন্তপুর এলকার এক ছেলের সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। ওই সময় ছেলেটি ঢাকায় অবস্থান করছিলেন। পরে তিনি ঢাকায় গিয়ে ছেলেটির সঙ্গে প্রায় এক মাস বসবাস করেন। তবে তাঁর কাছে বিয়ের কোনো কাগজপত্র নেই বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ   দেশের পথে তারেক রহমান

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর আগের সংসারে তিনটি সন্তান রয়েছে। তিনি ছোট ছেলেকে নিয়ে ছেলেটির সঙ্গে এক মাস সংসার করেন। ছেলেটির সঙ্গে সম্পর্কের কারণে তিনি পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন।

ওই প্রেমিকা জানান, বর্তমানে তার পরিবারের একমাত্র শর্ত-ছেলেটির সঙ্গেই তাকে সংসার করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, ছেলেটি তাকে বিয়ে করার আশ্বাস দিয়েছিল। সেই আশ্বাসেই তিনি এখন বিয়ের দাবিতে অবস্থান করছেন। গতকাল স্থানীয় এক ইউপি সদস্যের আশ্বাসে তিনি স্থান ত্যাগ করলেও রবিবার আবারও সেখানে ফিরে আসেন।

আরও পড়ুনঃ   জাপানে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরু

এদিকে ছেলেটি বলেন, ‘ফেসবুকে ছবি দেখে আমাদের প্রেমের শুরু। পরে ঢাকায় একসঙ্গে থেকেছি। কিন্তু বাস্তবে দেখি ফেসবুকের ছবির সঙ্গে মিল নেই। তারপরও তাকে চেয়েছিলাম। কিন্তু সে একাধিক পুরুষের সঙ্গে যোগাযোগ করতো, কাজ করতে বললেও করতো না। তখন আর্থিক সংকটের কারণে বিয়ে করা সম্ভব হয়নি। তাঁর আগের সংসারে তিনটি সন্তান রয়েছে এই বিষয়টাও আমার কাছে গোপন রেখেছে। এখন আমি তাকে আর বিয়ে করতে চাই না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

১০

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

১১

বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৩

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৪

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

১৫

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

১৬

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই : এলজিআরডি মন্ত্রী

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১৮

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

১৯

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST