১৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে যাত্রী পিটিয়ে গার্ডসহ তিন রেলকর্মী কারাগারে

স্টাফ রিপোর্টার : ট্রেনে ও প্ল্যাটফর্মে এক যাত্রীকে মারধরের অভিযোগে রেলওয়ের গার্ডসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনীর একটি দল। পরে তাদের রাজশাহী রেলওয়ে থানায় রাখা হয়। বিকেলে ভুক্তভোগী যাত্রীর দায়ের করা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার তিনজন হলেন, ঢাকা-রাজশাহী রুটের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের গার্ড আলী আজম, অ্যাটেনডেন্ট মনছেহার আলী ও আল-আমিন।

ভক্তভোগি যাত্রীর নাম ইসমাইল হোসেন। তিনি সেনাবাহিনীতে কর্মরত। তিনি সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী যান।

রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, ভুক্তভোগী সেনাসদস্য গ্রেপ্তার তিনজনের নাম উল্লেখ করে ৮ জন রেলকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

মামলায় অভিযোগের বরাদ দিয়ে পুলিশ আরও জানায়, ইসমাইল হোসেন বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী আসছিলেন। আসন না পাওয়ায় তিনি আসছিলেন স্ট্যান্ডিং টিকিটে। শারীরিকভাবে অসুস্থ ওই সেনা সদস্য রেলওয়ের কর্মীদের অনুরোধ করেছিলেন তাকে বসানোর ব্যবস্থা করতে। কিন্তু রেলকর্মীরা তাকে বসানোর ব্যবস্থা করেননি।

কিন্তু ওই সেনাসদস্য লক্ষ্য করেন, বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের বসানোর ব্যবস্থা করা হচ্ছে। তার কাছে স্ট্যান্ডিং টিকিট থাকলেও তাকে বসানোর ব্যবস্থা করা হয়নি। ট্রেনে তিনি এর প্রতিবাদ করেন। এ সময় রেলওয়ের কর্মীরা তাকে ধাক্কাধাক্কি ও মারধর করেন।

আরও পড়ুনঃ   লন্ডনে ড. ইউনূস-তারেক রহমানের প্রথম ‘ওয়ান-টু ওয়ান’ বৈঠক হবে

রাত ১০টার দিকে ট্রেনটি রাজশাহী আসার পর প্ল্যাটফর্মে নেমে আবার ওই সেনাসদস্যকে এলোপাথাড়ি মারধর করা হয়। এরপর রেলওয়ের ওই কর্মীরা চলে যান। খবর পেয়ে রাতেই রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেনাবাহিনীর একটি দল।

রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার ময়েন উদ্দিন জানান, সকালে বনলতা এক্সপ্রেস ট্রেনে ডিউটির জন্য রেলওয়ের গার্ড এবং অ্যাটেনডেন্টরা স্টেশনে আসেন। তখন সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে রেলওয়ে থানায় নিয়ে যান। সিসিটিভির ফুটেজ দেখে তাদের সনাক্ত করে সেনাবানিহী। স্টেশন থেকে তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু

পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে কিছু থাকবে না, এমপি মোস্তাফিজুর রহমান

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী কলেজ অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ

তীব্র দাবদাহে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ তানোরের জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

ভোরের সাথী’র পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ১০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১

রামেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু

বর্ণাঢ্য আয়োজনে গণধ্বনি প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওহাটা ফাজিল মাদ্রাসায় নিয়োগে অনিয়ম অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১০

হামের টিকা উপলক্ষে রাসিকের স্বাস্থ্য সহকারিদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ

১২

জ্বালানি নিয়ে এলো দুই জাহাজ, পথে আরও তিনটি

১৩

গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সন্তানকে নিজ প্রতিষ্ঠানে পড়াতে হবে : শিক্ষামন্ত্রী

১৪

সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে: রাজশাহীতে বস্ত্র ওপাট প্রতিমন্ত্রী

১৫

পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী মিলন

১৬

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদল

১৮

টানা ৩ দিনের ছুটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান

১৯

নগর মহিলা দলের পূর্ণমিলনী

২০

Design & Developed by: BD IT HOST