১১ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘বয়স ৫০ হলো, এখন আর যাই করি বিচ্ছেদের পথে হাঁটব না’

অনলাইন ডেস্ক : ভাঙা-গড়ার খেলায় টলিপাড়ায় ফের দুঃসংবাদের গুঞ্জন। ভালোবাসার মৌসুমে নাকি ঘর ভাঙছে টলি তারকা সম্রাট মুখোপাধ্যায় ও স্ত্রী ময়নার। এই জুটির বিচ্ছেদের গুঞ্জনে মূখর কলকাতার বিনোদন জগত।

ঘটনার সূত্রপাত সরস্বতী পুজার দিন। প্রতি বছর অভিনয়ের শিক্ষাকেন্দ্রে সরস্বতী পুজোর আয়োজন করেন সম্রাট ও ময়না। নিজের হাতে ঠাকুর পুজার সব ব্যবস্থাপনা করতে দেখা যায় ময়নাকে।

তবে এ বছর ময়না উপস্থিত ছিলেন না। কেন অনুপস্থিত ময়না? অভিনেত্রীর স্বামী সম্রাট জানালেন, ময়না নাকি অসুস্থ।

এদিকে সরস্বতী পুজার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন অভিনেত্রী। যেখানে তিনি লেখেন, ‘তোমরা অনেকেই হঠাৎ জিজ্ঞাসা করেছো, আমি কেমন আছি। ঠিক বুঝলাম না কেন জিজ্ঞাসা করছ। আমি ভালো আছি, ছিলাম আর থাকব।’

আরও পড়ুনঃ   লেহেঙ্গা-গহনায় দ্যুতি ছড়ালেন পরীমণি

ময়না ও তার স্বামীর দু’জনের কথার অসংগতিতে দাম্পত্যে চির ধরার গুঞ্জন রটে। ভক্তরাও তাদেরকে নিয়ে নানা কানাঘোষা শুরু করে।

সত্যিই কি আলাদা হচ্ছে এই তারকা দম্পতির পথচলা? ভারতীয় একটি সংবাদমাধ্যমের সেই প্রশ্নের জবাবে সম্রাট বলেন, ‘অবাক লাগছে, এই ধরনের কথা কেন ছড়াচ্ছেন সবাই! এক ফোঁটাও অশান্তি নেই আমাদের মধ্যে। সেদিন ময়নার শরীর ভালো ছিল না, তাই আসতে পারেনি। তার মানে এই নয় সে শয্যাশায়ী। হঠাৎ ওর অসুস্থতা নিয়ে কথা উঠতেই সমাজমাধ্যমে নিজের সুস্থতার কথা জানিয়েছে।’

আরও পড়ুনঃ   ৬ লাখ টাকার পোশাক ও ২ লাখের ব্যাগ হাতে সুহানা

স্ট্যাটাস প্রসঙ্গে অভিনেত্রীর স্বামী বলেন, ‘এই মুহূর্তে ওর একটি ধারাবাহিক নাটক চলছে, হঠাৎ গভীর অসুস্থতার খবর রটলে তা মোটেই ভালো হবে না। তার মানে আমাদের বিচ্ছেদ হচ্ছে, এটা তো নয়।’

সম্রাটের কথায়, ‘২৩ বছর বিয়ের বয়স হয়ে গেল আমাদের। দুই ছেলে রয়েছে সংসারে। আমার বয়স ৫০-এর কাছাকাছি। অন্ততপক্ষে এই বয়সে আর যাই করি, বিচ্ছেদের পথে হাঁটব না। নতুন সংসার শুরু করার জোশ নেই আমার। আমি আর ময়না একে অপরের পরিপূরক হয়ে দিব্যি আছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১০

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১১

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১২

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৩

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৪

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৫

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৭

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৮

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৯

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST