৮ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

আমাদের এখনও বিবাহবিচ্ছেদ হয়নি : বুবলী

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। বুবলীর দাবি, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবকে বিয়ে করেন তিনি। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম।

যদিও বর্তমানে শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো নয় এই নায়িকার। বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খান দাবি করেছেন, বুবলীর সঙ্গে ডিভোর্স হয়েছে তার।ভবিষ্যতেও নায়িকার সঙ্গে কোনো কাজ করতে চান না তিনি।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী জানালেন, শাকিব খানের সঙ্গে এখনও বিবাহবিচ্ছেদ হয়নি। ঈদকে সামনে রেখে দেশের স্বনামধন্য স্যাটেলাইট চ্যানেল নাগরিক-এর ‘বলা না বলা’ অনুষ্ঠানে এসেছিলেন এই নায়িকা।

আরও পড়ুনঃ   বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা, ছবি ভাইরাল


যেখানে তার মুখোমুখি বসেছেন চ্যানেলটির অনুষ্ঠান প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামরুজ্জামান বাবু। একের পর এক প্রশ্ন ছুঁড়েছেন তিনি বুবলীর দিকে। নায়িকাও সাবলীল ভাবেই সেসব প্রশ্নের জবাব দিয়েছেন।

যেখানে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে বুবলী বলেছেন, ‘আমাদের এখনও বিবাহবিচ্ছেদ ঘটেনি!’এমন আরও অসংখ্য প্রশ্নের উত্তর বেশ অকপটেই দিয়েছেন বাংলা সিনেমার এই অভিনেত্রী। দুই পর্বে সাজানো বিশেষ এই আয়োজনটি ৮ ও ৯ এপ্রিল রাত ৮টায় প্রচার হবে।

আরও পড়ুনঃ   নগর পুলিশের অভিযানে জাল টাকা উদ্ধার: গ্রেপ্তার ১

অনুষ্ঠানটি নিয়ে নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান ও সঞ্চালক কামরুজ্জামান বাবু বলেন, ‘দর্শকদের চাহিদার কথা শতভাগ মাথায় রেখে ঈদকে সামনে রেখে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এখানে প্রাণখুলে নানা বিষয়ে কথা বলেছেন বুবলী। আমার বিশ্বাস অনুষ্ঠানটি দর্শক বেশ উপভোগ করবেন। কারণ সাম্প্রতিক সময়ে বুবলীকে নিয়ে ঘটে যাওয়া নানা ইস্যুও উঠে এসেছে এই আলাপে।’

এখন পর্যন্ত শাকিব-বুবলীর বিয়ে ও সন্তান প্রসঙ্গে যা তথ্য সংবাদমাধ্যমে এসেছে তার সবকিছুই জানিয়েছেন বুবলী। শাকিব বরাবরই বিষয়গুলো এড়িয়ে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST