৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর বিলশিমলায় প্রতারক চক্রের রসানলে সাংবাদিক পরিবার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মহানগরীর নতুন বিলসিমলা এলাকায় বহরমপুর মৌজায় পৈতৃক সম্পত্তি প্রতারক চক্রের রসানলে সাংবাদিক পরিবার সেই সাথে চলাচলের রাস্তাটি দখল করে দোকান ঘর বানানোর মত পায়তারা শুরু করেছে সিন্ডিকেটের অন্যতম সদস্য সুজন ও বাবলু দিংদরা।

এ নিয়ে সাংবাদিক লিয়াকত হোসেনদের সাথে রাজশাহী সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চললাম রয়েছে যার মোকাদ্দমা নম্বর -১৮৬/১৮।

রাজপাড়া থানাধীন বহরমপুর মৌজায় এস.এ-১৪৭ এবং আর, এস খতিয়ান নং ২৬৯, সাবেক দাগ ২৪১ হাল -৩৩৭ দাগে, ৩৯ শতকের কাত.০৮২৫ একর বা ৫ কাঠা রেকর্ডীয় সম্পত্তির মালিক মৃত সোহরাব উদ্দিন।

তার মৃত্যুর পরে ০৫ ওয়ারিশগন মালিক হন এবং অধিগ্রহণের টাকাও উত্তোলন করেন, অধিগ্রহনের পরে অবশিষ্ট থাকা জমি যথাক্রমে মো লিয়াকত হোসেন, মো: লুৎফর রহমান, আব্দুল লতিফ, শিরীন সুলতানা ও শামসুল নাহার শিউলির নামে ২০২৫ সাল পর্যন্ত খাজনা খারিজ দিয়ে আসছেন।

সম্প্রতি একটি প্রতারক চক্র অবশিষ্ট জমি হাতিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন থেকে ভুয়া মালিক সেজে প্রত্যেক দাগে দাগে খাজনা দিয়ে বিক্রি করার দ্বায়িত্ব নিয়েছেন। এই চক্রটি ইতিপূর্বে ৩৩৮ দাগের মালিক হিসেবে অধিগ্রহণের টাকা উত্তোলন করেছেন। কিছু দিন আগে ৩৩৭ ও ৩৩৯ দাগের মালিক সেজে ৫/৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এই চক্রটি। অধিগ্রহনের টাকা নেওয়ার পরেও এরা ৩৩৭, ৩৩৮, ৩৩৯, ৩৪০ দাগের জমিসহ রাস্তাটি নিজ বলে দাবী করছেন এটা কারো বোধগম্য নয়।

আরও পড়ুনঃ   অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী

চক্রটির অন্যতম সদস্য নগরীর বিলশিমলা এলাকার বদর উদ্দিনের ছেলে বাবলু, ডাবলু দিংরা বিগত সরকারের সুবিধা নিয়ে রাতারাতি বিএনপির নেতা বনে যাওয়া চক্রটি আবাসন ব্যবসায়ী আব্দুর রশিদের ৩৪১ দাগের জমি নিজ দখলে দাবি করে বিএনপি’র পার্টি অফিস ও দোকান ঘর নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

অপরদিকে একই এলাকার মৃত আমির হোসেনের ওয়ারিশ সাহাদত হোসেন ও আওয়ামী নেতা আরিফ বিগত দিনে ৩৪০ দাগটি নিজ সম্পত্তি দাবী করে চলাচলের রাস্তা থেকে সাড়ে তিন শতাংশ জমির অধিগ্রহণের টাকাও তুলে নিয়েছেন নিজ বাড়ির অংশ দেখিয়ে। এ চক্রের অন্যতম ক্রেতা হিসেবে রয়েছেন পুলিশ কর্মকর্তা রবিউল ও রংমিস্ত্রি থেকে কোটিপতি বনে যাওয়া মমিন উদ্দিন দিং।

সাংবাদিক লিয়াকত হোসেনের পরিবারের দাবী, আমরা আইনগত ও কাগজ কলমে জমির প্রকৃত মালিক হওয়ায় আদালত ও প্রশাসন আমাদের পক্ষে সকল আইনি সহায়তা প্রদান করছেন। তবুও একটি প্রতারক চক্র জমিটি নিজ বলে দাবী করে রাস্তাসহ জমিটি নিজ বলে দাবি করে দখল করে রেখেছেন। এর আগেও পুলিশ ও ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার করে এই চক্রটি নানাভাবে জমিটি নিয়ে আমাদের দীর্ঘদিন থেকে দখল না দিয়ে হয়রানি করে আসছেন।

ভূমি অফিস কর্তৃক ৩৩৭ দাগের মালিক সাংবাদিক লিয়াকত হোসেনের দুই ভাইসহ এলাকাবাসী বিলশিমলার নিজ জমিতে গেলে রেজাউল ইসলাম দিং জনসম্মুখে হুমকি ধামকিসহ মার মুখি আচরণ করে এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক পরিবার।

অভিযুক্ত সাহাদত হোসেন রাস্তার টাকা উত্তোলনের কথা স্বীকার করে বলেন, নগরীর বহরমপুর মৌজার সাবেক ২৪১ দাগে ৪ শতাংশ জমি আমার দাদী আমার আব্বাকে দিয়ে গেছে রেকর্ড আমার বাবা আমির হোসেনের নামে ৮২ নম্বর খতিয়ানভুক্ত আছে। আপনার দাদীর দলিলে পক্ষগণের যাতায়াতের রাস্তা হিসেবে উল্লেখ্য থাকলেও কিভাবে অধিগ্রহণের টাকা তুলেছেন এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

আরও পড়ুনঃ   বিএমডিএর নতুন চেয়ারম্যান আসাদুজ্জামান

এচক্রের অন্যতম সদস্য বাবলু বলেন, দুলাল দিং ও আমরা ২০০৯ সালে এল এ শাখা থেকে ৩৩৮ দাগে অধিগ্রহণ বাবদ জমি ও বিল্ডিং এর টাকা তুলেছি এখনও ৩৩৭ ও ৩৩৯ দাগে খাজনা দিচ্ছি ৩৪০ দাগে কয়েকদিনের মধ্যে দিবো।

দলিল ছাড়া কিভাবে খাজনা দিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন আমাদের ৯০ খতিয়ান অনুযায়ী খাজনা দিচ্ছি।

জমি ক্রেতা পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, বাবলুদের কাছে আমরা জমি কিনি নাই ওরা আমাদের নামে মিসকেস করে ছিলো আমরা ডিক্রি পেয়ে ৫ পাঁচ লক্ষ টাকা দিয়ে উভয়ে সমাধান করে নিয়েছি। এক জনের জমি অন্যজনের কাছে কিনতে পারেন কিনা এ বিষয়ে কোনো সদ উত্তর দিতে পারেনি এই পুলিশ কর্মকর্তা।

এসব বিষয় জানতে বড় কুঠি ভুমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সরকারের সাথে কথা বললে তিনি বলেন, কাগজ যার জমি তাঁর। কাগজ না থাকলে জোর করে কেউ কারো জমি দখল করতে পারবে না। এব্যাপারে যাদের কাগজ সঠিক তাঁরাই জমি পাবেন এবং তাঁরা আইনি সহায়তা পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১০

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১১

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৪

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৫

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৬

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৭

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

১৯

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST