৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন লঙ্কান তারকা ওপেনার

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছিল না। এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন শ্রীলঙ্কার তারকা ওপেনার দিমুথ করুণারত্নে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের পরই জাতীয় দলের জার্সিকে বিদায় জানাতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী এই ওপেনার।

২০১১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দিমুথ করুণারত্নের। ম্যানচেস্টারে সেই ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ছিল স্বাগতিক ইংল্যান্ড। ২০১২ সালে প্রথমবার শ্রীলঙ্কার হয়ে টেস্ট খেলতে নামেন তিনি। গলের সেই টেস্টে শ্রীলঙ্কা লড়াইয়ে নামে নিউজিল্যান্ডের বিপক্ষে। দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সেই গলে খেলেই দাঁড়ি টানতে চলেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক তথা অন্যতম সফল টেস্ট ওপেনার করুণারত্নে।

আরও পড়ুনঃ   বাগমারায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ

২০১৫ সাল থেকে টেস্টে ধারাবাহিকভাবে ওপেন করতে শুরু করেন করুণারত্নে। সেই থেকে এখনও পর্যন্ত এক দশক সময়ে আর কোনো ওপেনার টেস্টে করুণারত্নের থেকে বেশি রান করতে পারেননি।

গত এক দশকে টেস্ট ওপেনারদের মধ্যে যুগ্মভাবে সব থেকে বেশি ১৫টি সেঞ্চুরি করেছেন তিনি। ২০১৫ সাল থেকে এপর্যন্ত টেস্ট ওপেনারদের মধ্যে সব থেকে বেশি ৩৪টি হাফ-সেঞ্চুরি করেছেন করুণারত্নে।

আরও পড়ুনঃ   অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামছে শ্রীলঙ্কা। এই টেস্ট ম্যাচটি হতে চলেছে করুণারত্নের ক্যারিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ। এখনও পর্যন্ত ৯৯টি টেস্টের ১৮৯টি ইনিংসে ব্যাট করে করুণারত্নে ৩৯.৪০ গড়ে সংগ্রহ করেছেন ৭১৭২ রান। টেস্টে ১৬টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৪৪ রানের। যা বাংলাদেশির বিপক্ষে করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST