৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিপিএল ফাইনালের পরদিনই শুরু শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প

অনলাইন ডেস্ক : বিপিএলের ব্যস্ততা শেষ না হতেই জাতীয় দলের ডাক। শুক্রবার মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট আসর বিপিএলের ফাইনাল আর তার ঠিক পরেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই যে অপেক্ষা করছে আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট।

চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সবশেষ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। সেবারে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল টাইগাররা। যেকোনো আইসিসি আসরে সেটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। আর এবারের আসরের জন্য বাংলাদেশ দল গেল মাসেই ঘোষণা করেছিল বিসিবি। যেখানে সাকিব আল হাসান, লিটন দাসের মতো ক্রিকেটাররা জায়গা পাননি দলে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

বিপিএলের ফাইনাল শেষে খুব একটা দেরি করতে চায় না বাংলাদেশ জাতীয় দল। শনিবার ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগারদের অনুশীলন ক্যাম্প। প্রথমে মিরপুর শের-ই বাংলার মাঠে হবে দলে থাকা ক্রিকেটারদের অনুশীলন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান কোচ ফিল সিমন্স।

পরে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে যোগাযোগ করা হয় ক্যাম্প শুরুর বিস্তারিত জানতে। তিনি জানান আজ মঙ্গলবার থেকে ক্রিকেটাররা দুই একজন ঐচ্ছিকভাবে অনুশীলন করবেন। এছাড়া ৮ তারিখ থেকে শুরু হবে মূল অনুশীলন। পাইপলাইনে থাকা ক্রিকেটারদেরও প্রধান সিমন্স পরখ করে দোখবেন বলে জানা গোছে।

আরও পড়ুনঃ   নগরীর ৭৮টি মন্ডপে রাসিকের নগদ অর্থ সহায়তা প্রদান

আজ মঙ্গলবার অবশ্য ইনডোরে দেখা গিয়েছে জাতীয় দলের নিয়মিত মুখ জাকের আলী অনিককে। সেখানে ব্যক্তিগত অনুশীলন সেরেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

সবকিছু ঠিক থাকলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনুশীলন ক্যাম্প। এরপর ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। সেখানে পৌছে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে টাইগারদের। পরে নিজেদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST