৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মান্দায় ভারতীয় জাল নোট সহ গ্রেফতার ২

এস এ সিরাজুল ইসলাম, মান্দা: নওগাঁর মান্দায় বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপিসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার গোপালপুর বাজারের একটি চায়ের দোকানে লেনদেনের সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মান্দা উপজেলার গোপালপুর বাজার এলাকার মজিবর মোল্লার ছেলে সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) ও নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা ও চাতাল ব্যবসায়ী কারিয়াপ্পা চৌধুরী (৫৫)। তাদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে মান্দা থানা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং এ বক্তব্য দেন মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম। এ সময় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, পরিদর্শক তদন্ত আব্দুল গণি, উপপরিদর্শক শামীম হোসেনসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন। সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম বলেন, মান্দা থানা এলাকায় একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ভারতীয় জাল রুপির লেনদেন করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টীমকে মাঠে নামানো হয়। জেলা পুলিশ সুপার স্যারের দিক নিদের্শনায় আজ মঙ্গলবার গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে আটক করা হয়। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, আটক দুই ব্যক্তির কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃণমূল কংগ্রেসের মধ্যে বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

আমৃত্য লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংসদ সদস্য মাহমুদা হাবিবাকে শ্যামপুরবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা

রাসিকের অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের আনুতোষিকের চেক বিতরণ

নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র‍্যাবের অভিযানে ৩১৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

১১

সমাজকল্যাণ মন্ত্রণালয় কারিগরি প্রশিক্ষণসহ ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দিয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী

১২

জাতিসংঘের সিডিপি বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল বৃদ্ধির অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার সুপারিশ করেছে

১৩

জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে – অর্থমন্ত্রী

১৪

‘দেশি এলিগ্যান্সে’ নুসরাত ফারিয়া

১৫

আইপিএল নিয়ে নতুন পরিকল্পনা ভারতীয় বোর্ডের

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

১৮

বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার

১৯

আমরা অবৈধ পুশইন ও পুশব্যাকের বিপক্ষে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST