৩১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সৌদি যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর

অনলাইন ডেস্ক : সৌদি আরবে সপরিবারে ওমরায় যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। বর্তমানে তিনি দুবাই হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন জানান, এয়ারলাইন্সে তিনি বুকে ব্যথা অনুভব করলে ফ্লাইটের অভ্যন্তরে তাৎক্ষণিক তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে দুবাই বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পর চিকিৎসকরা তাকে জরুরি সেবা দেন। এরপর বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি বর্তমানে নিবিড় পরিচর্যায় রয়েছেন।

আরও পড়ুনঃ   আনন্দ-উল্লাস থেকে বিরত থাকার আহবান বিএনপির মনোনয়নপ্রাপ্ত তৃপ্তির

বাবরের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি সুস্থতা অনুভব করলে তাকে সৌদি আরবে নিয়ে যাওয়া হবে।

জানা গেছে, ওমরায় যাওয়ার সময় লুৎফুজ্জামান বাবরের স্ত্রী, দুই মেয়ে, পুত্র লাবিব ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন সঙ্গে ছিলেন। অসুস্থতার কারণে দুবাই এয়ারপোর্ট থেকে বাবরকে হাসপাতালে ভর্তি করা হলেও বাবরের স্ত্রী ও দুই মেয়ে সৌদি আরবের জেদ্দা বিমান বন্দরে গিয়ে পৌঁছেছেন। দুবাই হাসপাতালে সন্তান লাবিবকে সঙ্গে রেখেছেন সাবেক বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থতা অনুভব করলে তাকে জেদ্দা যাওয়ার অনুমোতি দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১০

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১১

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১২

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৩

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৪

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৫

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৮

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেফতার ১২

২০

Design & Developed by: BD IT HOST