৩০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুজানগর( পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলার শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৩০ শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক জামিলুর রহমান লিটন ও সহকারী শিক্ষক রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ জামশেদ আলম ও মমতাজ বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আলহাজ্ব মোঃ রওশন আলী, আবু ইউসুব, নুরজাহান বেগম ও মোহাম্মদ আলী। আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রবীণ সাংবাদিক আব্দুস শুকুর, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান,বাংলাদেশ প্রেস ক্লাব সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও এমটিভির নির্বাহী পরিচালক মন্জুর রহমান সহ স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন অত্র বিদ্যালয় এর ক্রীড়া শিক্ষিকা অর্চনা চক্রবর্তী। খেলাধুলা শেষে বিজয়ী প্রতিযোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১০

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১১

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১২

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৩

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৪

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৫

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

১৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

১৭

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

১৮

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

১৯

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

২০

Design & Developed by: BD IT HOST