২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ছুরিকাঘাতে হৃদয় আকন্দ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মাদক নিয়ে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত হৃদয় ওই এলাকার বাবু মিয়া আকন্দের ছেলে।

বগুড়ার ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর লড়াই

তিনি বলেন, হৃদয় চুরি, ছিনতাই ও মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। মাদক নিয়ে ঝামেলায় এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

ইনচার্জ আলমাস আলী আরও জানান, সকালে হৃদয় কয়েকজন বন্ধুকে নিয়ে মধ্যপাড়া এলাকায় সরিষাখেতের পাশে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে তর্কে জড়িয়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় কেউ একজন হৃদয়কে ছুরিকাঘাত করে সরিষার খেতের মধ্যে ফেলে পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে প্রথমে টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে হৃদয় মারা যান।

আরও পড়ুনঃ   নাচোল উপজেলায় জাতীয় নির্বাচন উপলক্ষে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

১

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

২

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৩

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৪

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৫

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

৭

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

৮

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৯

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১০

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১১

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১২

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৩

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৪

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৫

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১৬

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১৭

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৮

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৯

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST