২৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘অপর্ণার সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াটা বড় ব্যাপার ছিল’

অনলাইন ডেস্ক : বর্ষীয়ান গায়ক অঞ্জন দত্ত। গানের পাশাপাশি একদিকে যেমন তার চোখ ধাঁধানো অভিনয়, তেমনই আবার পরিচালক হিসেবেও অঞ্জন দত্তের কাজ মন ছুঁয়েছে দর্শকদের। সংগীতের দুনিয়ায়ও তার অনবদ্য খ্যাতি রয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অঞ্জন দত্ত বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বলেছেন। যেখানে উল্লেখ করেছেন যে, অপর্ণা সেনের সঙ্গে অভিনয় করতে পারার সুযোগ পাওয়াটাও বড় ব্যাপার ছিল তার জন্য।

অভিনয় করার বিষয়ে তিনি বলেন, ‘আমি সব সময় যে চরিত্রে অভিনয় করি, সেই চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করি। অঞ্জন দত্ত থেকে বেরিয়ে এসে। আমি অনেক বেশি ছবি করার সুযোগ পাইনি। কিন্তু মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, অপর্ণা সেন, প্রতীম ডিগুপ্ত বা পরম— এ রকম কিছু পরিচালক আছেন যারা আমার উপর ভরসা রেখেছেন।’

আরও পড়ুনঃ   ‘এত বছর ইন্ডাস্ট্রিতে থেকেও খোলামেলা পোশাকে স্বাচ্ছন্দ্য নই’

অপর্ণা সেনের বিষয়ে অঞ্জনের ভাষ্য, ‘অপর্ণা সেন বাণিজ্যিক ছবিতে অভিনয় করতেন। সেই সময়ে নায়িকাদের বেশিরভাগ ছবিতেই দেখা যেত প্যানপ্যান করে কাঁদতে। এটাকে আমি ছোট করছি না।’

‘এটাই প্রচলিত ছিল। অথচ তিনি যখন কমেডি করতেন তার সেই উইটটা চোখে পড়ত। বোঝা যেত তিনি ঠিক ন্যাকা নায়িকা নন। এদিকে অপর্ণা সেনের সঙ্গে অভিনয় করতে পারার সুযোগ পাওয়াটাও বড় ব্যাপার ছিল।’

আরও পড়ুনঃ   হলিউড অভিনেত্রী পামেলার মর্মান্তিক মৃত্যু

অঞ্জন বলেন, ‘ভালো অভিনেত্রী বলেই তিনি (অপর্ণা সেন) ভালো পরিচালক। যারা ভালো অভিনেত্রী হন তারা খারাপ পরিচালনা করতেই পারেন না বলে আমার বিশ্বাস। এটা আমি নিজের ক্ষেত্রেও মনে করি।’

তার কথায়, ‘যদিও অনেকে বলেন আমি ভালো অভিনেতা, পরিচালক অতটা ভালো নই। অথচ আমি প্রচুর নতুন অভিনেতা-অভিনেত্রীকে সুযোগ দিয়েছি। যারা কোনোদিন অভিনয় করেননি যেমন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক— এদের বিষয়টা আলাদা। কিন্তু আমি অন্তত খুব খারাপ অভিনেতা অথচ দারুণ পরিচালক দেখিনি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

১০

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১১

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১২

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১৩

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৪

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৫

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৬

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST