২৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

টিটি তারকা জাভেদের স্পন্সর হলো সেলিস

অনলাইন ডেস্ক : ফুটবল ও ক্রিকেটের বাইরে বাংলাদেশের অন্যান্য খেলার অ্যাথলেটরা নানা সংকটে ভোগেন। আর্থিক সম্মানীর অঙ্ক তো কম থাকেই; ভালো খেলতে প্রয়োজনীয় উন্নত সরঞ্জামসহ আরও সুযোগ-সুবিধা তাদের অনেকেই পান না। দেশের টেবিল টেনিস (টিটি) তারকা জাভেদ আহমেদ সেদিক থেকে একটু সৌভাগ্যবান–ই বটে।

গত সপ্তাহে জাভেদকে স্পন্সর করেছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবার টিটি তারকার পাশে এসেছে সফটওয়্যার কোম্পানি ‘সেলিস’। জাভেদের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এই চুক্তির আওতায় সারা বছর টেবিল টেনিস খেলায় ব্যবহৃত বল, র‌্যাকেট, স্যু, নেট, টেবিলসহ নানা খেলার সরঞ্জাম পাবেন জাভেদ। এই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীর মতো চাকরির ভাতাসহ অন্যান্য সুবিধাও তাকে দেওয়া হবে।

আরও পড়ুনঃ   বিল না পেয়ে রাসিকের সব উন্নয়নকাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিলেন ঠিকাদাররা

দেশে টিটির পুরুষ এককে বর্তমানে র‌্যাঙ্কিংয়ের চারে আছেন জাভেদ। দুই সপ্তাহের মধ্যে দুই স্পন্সর পেয়ে তিনি বেশ খুশি, ‘সরকার ও ফেডারেশন থেকে সেভাবে সুযোগ-সুবিধা পাই না। এমন স্পন্সর পেয়ে আমার ক্যারিয়ারটা আরও লম্বা করতে পারব।’

আরও পড়ুনঃ   সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

স্পন্সর প্রতিষ্ঠান সেলিসের কর্মকর্তা রেদোয়ান আহমেদ বলেন, ‘সেলিস সবসময়ই বিশ্বাস করে যে খেলাধুলা শৃঙ্খলা, দলীয় কাজ এবং আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিশ্বাসের প্রতিফলন হিসেবে সেলিস গর্বের সঙ্গে ঘোষণা করছে যে তারা জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন জাভেদ আহমেদকে স্পন্সর করছে। এই অংশীদারত্বের মাধ্যমে জাভেদের উচ্চ সাফল্য কামনা করছে সেলিস।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১১

শুভ জন্মাষ্টমী আজ

১২

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৩

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৪

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৫

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৬

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৭

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

১৮

র‌্যাবের পরিবর্তে এসআরবি গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন

১৯

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST