২২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে থাইল্যান্ডে আটক ৪২ রোহিঙ্গা

অনলাইন ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে ৪২ রোহিঙ্গা অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাওয়ার পথে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় থালাং জেলায় আটক হন তারা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।

সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশ থেকে বের হওয়ার এক মাসেরও বেশি সময় পর থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ থালাং জেলায় ৪২ জন রোহিঙ্গা অভিবাসীকে উদ্ধার করা হয়েছে এবং পরে তাদেরকে আটক করা হয়েছে।

মূলত দ্বীপটির তাম্বন মাই খাওতে সাই কায়েউ সৈকতের সামনে একদল লোককে দেখতে পেয়ে মঙ্গলবার ভোরে স্থানীয় কর্মকর্তাদের এবং পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে অভিবাসীদের ক্লান্ত অবস্থায় উদ্ধার করে। সেখান থেকে তাদের উদ্ধার করে থা চাট চাই থানায় নিয়ে যাওয়ার আগে তাদের খাবার খেতে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   ভারত-পাকিস্তান পরমাণু সংঘাত থেকে ‘অনেক দূরে ছিল’: জয়শঙ্কর

এছাড়া পরে অবৈধ অভিবাসীদের অন্য একটি দলকে ফাংঙ্গা প্রদেশের থা নুনে হাঁটতে দেখা গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। পরে ফুকেটের সারাসিন সেতুতে তাদের দেখা যায়। প্রথম দলে ১৯ জন পুরুষ এবং ২৩ জন নারী ছিলেন, যার মধ্যে ১৫ বছরের কম বয়সী ১২ শিশুও রয়েছে। স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, উদ্ধারকৃতদের বেশিরভাগই “দুর্বল এবং শীর্ণ” অবস্থায় ছিল।

জিজ্ঞাসাবাদের সময় অভিবাসীরা স্থানীয় পুলিশকে জানায়, তারা ৭৫ জনের একটি দলের সাথেই ছিল যারা গত ১৬ ডিসেম্বর মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওনা করে। পথিমধ্যে বিবাদ শুরু হয় এবং তাদের জাহাজ ছেড়ে চরে যেতে বলা হয়। তাদের বহনকারী নৌযানটি পণ্যবাহী জাহাজ ছিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ   ভারতের অবস্থাও ভালো না, নেপালের মতো পরিস্থিতি হতে পারে

পরে তারা ফুকেটের কাছে ফাংঙ্গার একটি সমুদ্র সৈকতে যাওয়ার জন্য ছোট নৌকায় ওঠেন। এসব অভিবাসীদের কেউ অসুস্থ এবং অঅবার কেউ গর্ভবতী। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সবাইকে পুলিশ হেফাজতে আটক রাখা হয়েছে।

রোহিঙ্গাদের এই দলটি একজন অনুবাদকের মাধ্যমে পুলিশকে বলেছে, যাত্রার সময় জাহাজে থাকা কয়েকজনকে লাঞ্ছিত করা হয়েছিল এবং প্রাণহানির ঘটনা ঘটে।

রোহিঙ্গারা জাতিগতভাবে মুসলিম এবং তারা তাদের মাতৃভূমি বৌদ্ধ প্রধান মিয়ানমারে দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়েছে। এরই জেরে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ক্যাম্পে পালিয়েছেন এবং অন্যরা থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পৌঁছানোর চেষ্টা করছেন। এজন্য তাদের অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক সমুদ্র যাত্রা করতেও দ্বিধা করছেন না।

থাই কর্তৃপক্ষ এখনও বাকি অবৈধ অভিবাসীদের সন্ধান করছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

১১

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

১২

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৪

মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১৫

শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

১৭

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ : নারী সহ আটক ২

১৮

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর-এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাঁদ

১৯

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

২০

Design & Developed by: BD IT HOST