২২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে রাবি সমন্বয়ক শহীদ’এর ওপর দুর্বৃত্তদের হামলা

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে নগরের হেতেম খাঁ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৭ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে রাবি সমন্বয়ক আকিল বিন তালেব বলেন, এই কাপুরুষোচিত হামলা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়। এটি ন্যায়ের সংগ্রামের চেতনাকে স্তব্ধ করার গভীর ষড়যন্ত্র। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই।

আরও পড়ুনঃ   নতুন বিসিবি সভাপতিকে নিয়ে যা বললেন মুশফিক

আরেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, হেতেম খাঁ এলাকার একটা ছাত্রাবাসে শহীদ থাকে। ওই ছাত্রাবাসের পাশে তার ওপর হামলা করা হয়েছে। এ সময় ছাত্রবাসের কয়েকজন তাকে বাঁচাতে এলে তারাও আহত হন। স্থানীয় এক প্রভাবশালী তার দলবল নিয়ে হামলা করেছে বলে আমরা জানতে পেরেছি। তার দলীয় পরিচয় এখনো নিশ্চিত নয়। শহীদকে তৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। এখন সে নিরাপদে আছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

আরও পড়ুনঃ   মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরতে পারবেন জেলেরা

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাসুদ বলেন, এ ঘটনা জানার পর আমরা খোঁজখবর নিচ্ছি। আমাদের কাছে এখনো কোনো অভিযোগ করা হয়নি। দোষীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST