১৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

কনসার্টে নেচে সমালোচনার মুখে মোনালি ঠাকুর

অনলাইন ডেস্ক : বেশ কয়েকদিন আগে বেনারসের কনসার্ট ছেড়ে বেরিয়ে যান ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। অভিযোগ তোলেন আয়োজকদের অব্যাবস্থাপনা নিয়ে। সেই বিতর্কের রেশ না যেতেই সম্প্রতি নিজের শহর কলকাতায় পারফর্ম করেছেন গায়িকা।

কিন্তু বিতর্ক যে তার পিছু ছাড়ছেনা মোনালির! কলকাতার দমদমের সেই কনসার্টে গানের সঙ্গে খানিকটা নেচেছিলেন গায়িকা। আর তা নিয়েই শিল্পীর দিকে সমালোচনা ছুঁড়লেন নেটিজেনরা।

সেদিন কোনো বিতর্কের আঁচ গায়ে না নিয়েই সুরের সাগরে নেমে পড়েছিলেন মোনালি। চাপা ফুলস্লিভস টপস আর হলুদ রঙা ঢলা প্যান্টে সাজ আশাকেও কোনো কমতি ছিল না গায়িকার। নিজের গাওয়া একাধিক জনপ্রিয় গানে পারফর্ম করলেন তিনি। নাচে গানে মঞ্চে শিহরণ জাগান দর্শকদের, সঙ্গে পাকিস্তানি, পাঞ্জাবি গানও পরিবেশন করেন।

আরও পড়ুনঃ   অবশেষে প্রেমিককে বিয়ে করছেন শিরিন শিলা

এ সময় ‘চান্দদি কুরি’ গাইতে গাইতে কোমরও দুলিয়েছেন মোনালি। গিটারের ঝংকার উঠতেও মোনালির শরীরী হিল্লোল উপভোগ করেন দর্শকেরা। বলা যায়, মোনালির এই পারফর্ম্যান্সে অনেকে মুগ্ধ হলেও সামাজিক মাধ্যমে অনেক নেটিজেন তাকে খোঁচা দিতে ছাড়েননি।

সেই কনসার্টের একটি ছড়িয়ে পড়া ভিডিওতে নেটিজেনরা নানান ধরনের সমালোচনা করেন। অনেকের মতে, নাচের পাশাপাশি একটু গানের দিকেও নজর দেওয়া উচিত মোনালির। একজন তো মন্তব্য করেই বসেন, ‘আজকাল সবাই বিয়ন্সে, শাকিরা হওয়ার চেষ্টা করছে’।

আরও পড়ুনঃ   নতুন বউয়ের সাজে মাহিয়া মাহি

মোনালি ঠাকুর বাংলা ও বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ। ২০১৫ সালে ‘মোহ মোহ কে ধাগে’ গানের জন্য শ্রেষ্ঠ নারী প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও ‘সাওয়ার’ গানের জন্য শ্রেষ্ঠ নারী প্লেব্যাক গায়িকার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান। তার সুর দিয়েই শ্রোতাদের মুগ্ধ করেন এই বাঙালি কন্যা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১১

ভূমিকম্পে কাঁপল দেশ

১২

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১৩

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৪

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৫

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৬

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

১৭

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

১৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

১৯

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

২০

Design & Developed by: BD IT HOST