১৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় প্রাথমিকের অবসরপ্রাপ্ত ২৬ প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ জন প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বাগমারা উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। রাঘোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আজাদ শফিউর রহমান, প্রধান শিক্ষক এলিশ, আব্দুর রউফ, দেলোয়ার হোসেন, বিদায়ী শিক্ষকদের মধ্যে শামসুজ্জামান মৃধা, খোন্দাকার জাহেদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজ মোঃ আশরাফুল ইসলাম, বাগমারা উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের সদস্য প্রধান শিক্ষক বিদেশ কুমার সরকার, ইকবাল হোসেন, আব্দুল খালেক প্রামানিক, নিতাই চন্দ্র মন্ডল, আব্দুল হান্নান, হোসেন আলী, আব্দুস সাত্তার, আমজাদ হোসেন, আলমগীর কবীর প্রমুখ। এছাড়াও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সরকারী উপজেলা শিক্ষা অফিসার সহ উপজেলার ২২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন লঙ্কান তারকা ওপেনার

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন বিদ্যালয়ের অবসর জনিত ২৬ জন প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। আলোচনা শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST