১৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নওগাঁয় বিএনপি নেতা ইউপি সদস্য ছুরিকাঘাতে হত্যা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাইদুর রহমান (৪০) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার নিতপুর বালাশহিদ এলাকার দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মাইদুর রহমান নিতপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি পূর্ব দিয়াড়াপাড়া গ্রামের আজাদের ছেলে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে নিখোঁজের ২ দিন পর শিশুর ভাসমান লাশ উদ্ধার, আটক ১

স্থানীয় সূত্রে জানা গেছে, নিতপুর ইউনিয়নের বালাশহিদ মৌজার দক্ষিণে রনশদা এলাকায় জমি নিয়ে মাইদুর রহমানের সঙ্গে গোপিনাতপুর গ্রামের আব্দুর রহিম এবং তার ছেলে ইসমাইলের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে মাইদুর রহমানসহ কয়েকজন বিবাদমান ওই জমি মাপ দিচ্ছিলেন। এ সময় আব্দুর রহিম ও তার ছেলের সঙ্গে কথাকাটাকটির একপর্যায়ে মাইদুরকে ছুরিকাঘাত করা হয়। এ সময় অন্যরা মাইদুরকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   এক বছর ধরে বন্ধ উত্তরা এক্সপ্রেস ট্রেন

এ বিষয়ে পোরশা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে উভয়পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। আজ বিবদমান জমির মাপ দেওয়ার একপর্যায়ে মাইদুর রহমানকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১০

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১১

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১২

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৩

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৪

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৫

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৭

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৮

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৯

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

২০

Design & Developed by: BD IT HOST