৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

কলকাতা হারলে যার ওপর ক্ষোভ ঝাড়েন শাহরুখ

অনলাইন ডেস্ক : আইপিএলের এবারের আসরে মাঠের পারফরম্যান্সে দারুণ ধারাবাহিক কলকাতা নাইট রাইডার্স। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের সবকটিতেই জিতেছে দুইবারের চ্যাম্পিয়ন দলটি। আর এই ম্যাচগুলো গ্যালারিতে বসে দারুণ উপভোগ করছেন ফ্র্যাঞ্চাইজি মালিক শাহরুখ খান। তবে কলকাতা ম্যাচ হারলে নাকি মেজাজ হারান এই বলিউড বাদশাহ। এ নিয়ে মুখ খুলেছেন ফ্র্যাঞ্চাইজিটির আরেক মালিক ও অভিনেত্রী জুহি চাওলা।

সাম্প্রতিক সময়ে প্রায় ম্যাচে শাহরুখকে মাঠে দেখা গেলেও, জুহির অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা শোনা যায়। দুজনের সম্পর্কে তিক্ততা এসেছে কি না সেই আলোচনাও শুরু করেন অনেকে। তবে খেলা দেখতে মাঠে না আসার ভিন্ন কারণ জানালেন কেকেআরের এই সহ-মালিক। জুহি নাকি শাহরুখের সঙ্গে ম্যাচ দেখতে মোটেও পছন্দ করেন না, কারণ কলকাতা হারলে তার ওপরই নাকি সব ক্ষোভ যায়!

আরও পড়ুনঃ   নির্বাচনের আগে সংস্কার করতে অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ড. ইউনূস

একটি সাক্ষাৎকারে জুহি চাওলা এই কথাগুলো বলছিলেন। তিনি বলেন, ‘শাহরুখের সঙ্গে ম্যাচ দেখা সহজ নয়, কারণ আমাদের দল যদি ভালো না খেলে, সে তার সমস্ত রাগ আমার ওপর প্রকাশ করে। আমিও তাকে বলি এসব কথা দলকে জানাতে। এ কারণেই আমরা একসঙ্গে ম্যাচ দেখি না। আমার মনে হয় দল যখন খেলে, সব মালিকই (চাপের বশে) ঘামতে শুরু করেন।’

তিনি আরও বলেন, ‘আইপিএল সবসময়ই উত্তেজনাপূর্ণ। আমাদের দল যখন খেলে আমরা সকলেই আমাদের টেলিভিশন সেটের সামনে থাকি, তাদের দেখা আকর্ষণীয় এবং আমরা সবাই খুব চাপে থাকি।’

চলতি আসরে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করা ২৭৭ রানের সেই রেকর্ড ছয়দিন পরই প্রায় ভেঙে দিতে বসেছিল কলকাতা। তবে তার আগেই জুহি এই সাক্ষাৎকার দিয়েছেন। হায়দরাবাদের স্কোর দেখে অবাক হয়ে গিয়েছিলেন জুহি চাওলা। তিনিও নাকি চেয়েছিলেন কলকাতাও এমন রান করুক। এরপরই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমে ২৭২ রান তোলে নাইটরা। সেই ম্যাচ তারা ১০৬ রানে জিতেছিল। এখন পর্যন্ত তিন ম্যাচ জিতে কলকাতা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে রেড ক্রিসেন্টের পিপিপি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

উল্লেখ্য, বলিউডে শাহরুখ খান এবং জুহি চাওলার জুটি বরাবরই দর্শকপ্রিয়। পর্দায় একসঙ্গে কাজ করার পর জুটি বেধে আইপিএলেও দল কেনেন তারা। এরপর তাদের দুজনকেই প্রায়ই মাঠে দলের খেলায় হাজির হয়ে উল্লাস করতে দেখা যায়। তবে শাহরুখের বকা খাওয়ার ভয়ে এখন নাকি আর মাঠে যান না জুহি চাওলা!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST