১৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে কৃষক সম্পৃক্ততাহীন কৃষি মেলা, জনমনে ক্ষোভ ও নিন্দা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে শুরু হয়েছে ৩দিনব্যাপী কৃষি মেলা। তবে এই কৃষি মেলায় কৃষকদের সম্পৃক্ততা না থাকায় কৃষকসহ সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাত্র ১৫০০ বর্গফুট জায়গা জুড়ে ঘেরা প্যান্ডেলের মোট ৭ টি স্টলের মধ্যে ৫টি স্টলই কৃষি মেলার লক্ষ্য ও উদ্দেশ্যের সাে সামঞ্জ্যপূর্ণ নয়। বাকি ২টির মধ্যে ১টি খাবার স্টল ও ১টিতে মেলা সংশ্লিষ্ট প্রদর্শনী হলেও গাছগুলো নির্জীব থাকায় তা দেখতে উদ্ধুদ্ধুবান্ধব নয়।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৪-২৫ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরৌস। উদ্বোধনের সময় কৃষি অফিসের ২০-২৫ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকলেও পরবর্তীতে সারািনে তেমন কোন দর্শনার্থীকে দেখা যায়নি। তবে উৎসুক ২-৪ জন পথচারীকে মাঝে-মধ্যে মেলায় স্টল ঘুরে দেখতে দেখা গেছে। মেলায় অংশ নেওয়া মিন্টু নার্সারীর মালিক মিন্টু আলী জানান, তার মতোই তপবন নার্সারী, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন, সাদিয়া ফারমার্স হাব , বড়াইগ্রাম নারী উন্নয়ন সংগঠন মেলায় স্টল নিয়েছে মূলতঃ গাছ-চারা, খাবার, বন্ধু চুলা বিক্রি করতে। মেলায় উপস্থিত স্থানীয় সাংবাদিক জাহিদ হাসান বলেন, খোঁজ নিয়ে জেনেছি মেলার জন্য বরাদ্দকৃত বাজেট ১ লক্ষ টাকা। কিন্তু এই টাকা পুরোটাই গচ্চা যাবে। কারণ কন্দাল ফসল সংক্রান্ত মেলা বলা হলেও কন্দাল ফসল উদ্ধুদ্ধুকরণে তেমন প্রদর্শনী নাই এবং একটি কৃষকেরও সম্পৃক্ততা নাই।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

এ ব্যাপারে ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মারফুদুল হক জানান, কৃষি মেলা নিয়ে সাংবাদিকরা যে বিষয়গুলো তুলে ধরেছেন তা আমি আমলে নিয়েছি। দ্রুত এর সংশোধনী ও উন্নয়ন ঘটানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST