৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে থরথর করে কাঁপল জাতিসংঘ ভবন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও আশপাশের অঞ্চলে স্থানীয় সময় শুক্রবার (৫ এপ্রিল) সকালে আঘাত হেনেছে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। ওই সময় নিউইয়র্কের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কম্পন কতটা জোরালো ছিল সেটি ধরা পড়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে থাকা একটি ক্যামেরায়।

ভিডিওটি মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশ করেছে জাতিসংঘ। এতে দেখা যাচ্ছে, ‘সেভ দ্য চিলড্রেন’-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী জান্তি সোয়েরিপ্তো কথা বলছেন। ওই সময় তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে আলোচনা করছিলেন। তখন হঠাৎ করে জাতিসংঘের ভবনটি কেঁপে ওঠে।

যখন তিনি কথা বলা বন্ধ করে দেন তখন পাশ থেকে কেউ একজন মজার ছলে বলেন, “আপনি মাটি কাঁপাচ্ছেন।”

আরও পড়ুনঃ   ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত

শুক্রবার আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পার্শ্ববর্তী নিউ জার্সি। তবে এ ভূমিকম্পে কেউ আহত বা নিহত হননি। এছাড়া কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য জানা যায়নি।

এদিন সকালে নিউইয়র্ক সিটির অসংখ্য মানুষ কম্পন অনুভব করেন। ওই সময় অনেক বাড়ি ঘর কেঁপে ওঠে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এটি একটি ভূমিকম্প ছিল।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল মাইক্রো ব্লগিং সাইটে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক্সে লিখেছেন, “পূর্ব ম্যানহাটনে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে এবং এটি পুরো নিউইয়র্কে অনুভূত হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি নিরূপণ করছে আমার দল। আমরা এ ব্যাপারে সাধারণ মানুষকে আরও অবহিত করব।”

আরও পড়ুনঃ   গাজায় গণহত্যা নিয়ে বিশ্ব নির্বিকার থাকতে পারে না : প্রেসিডেন্ট লুলা

ভূমিকম্পের কারণে নিউইয়র্ক সিটি বিমানবন্দরের নামতে পারেনি বেশি কয়েকটি বিমান। ওই সময় সেগুলোকে ডাইভার্ট করা হয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামির শঙ্কা নেই।

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের এক মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তা সত্ত্বেও হাডসন নদীর নিচে অবস্থিত হল্যান্ড টানেলে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ভূমিকম্পে টানেলটিতে কোনো ধরনের ফাটল বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না এখন সেটি নিরূপণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST