১২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

অভিষেক হয়নি ইমনের, তবুও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কারণ কী?

অনলাইন ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে এখনো জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি পারভেজ হোসেন ইমনের। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন তরুণ এই ওপেনার।

দল ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ইমনকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন।

লিপু বলছিলেন, ‘পারভেজ হোসেন ইমনকে নিয়ে আপনারা বলতে পারেন আহামরি কোনো পারফরম্যান্স তার নেই। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে আমরা যে জিনিসটা খুঁজছি বিশেষ করে সাদা বলের ক্রিকেটে, পাওয়ারপ্লেতে আগ্রাসী-ইমপ্যাক্টফুল ব্যাটিং, সে জিনিসটা তার মধ্যে আছে।’

ব্যাকআপ হিসেবেই ডাকা হয়েছে ইমনকে, ‘যদি কোনো কারণে দুজন ওপেনারের মধ্যে তাকে থার্ড চয়েজ হিসেবে নিতে হয়, একই টেম্পোতে একই আগ্রাসনে সে ব্যাট করতে পারবে। তার যেটা আমাদের আকৃষ্ট করেছে, কখনই মনে হয়নি- এটা (দলে জায়গা পোক্ত করার) অপরচুনিটি, কিছু রান করতে হবে। দলকে জেতানোর জন্য, দলের মূল লক্ষ্য ঠিক রাখার জন্য আগ্রাসী ক্রিকেট খেলে। মুখ্য বিষয় এটাই। এত বড় গ্লোবাল টুর্নামেন্টে তাকে যদি রাখা যায়, তার ওপর আস্থা আছে। ভবিষ্যতে দীর্ঘদিন দলে কন্টিনিউ করবে এই আস্থা আছে এ কারণেই তাকে নেওয়া।’-বলেন লিপু।

আরও পড়ুনঃ   ইসরায়েলের আগ্রাসন ও মানবতাবাদ’ শিরোনামে রাবিতে প্রতিবাদ সমাবেশ

একাদশ বেছে নেওয়ার দায়িত্ব কোচ-অধিনায়কদের মনে করেন লিপু। বলেন, ‘একাদশ নির্বাচনের ক্ষেত্রে আমরা নির্বাচকরা হস্তক্ষেপ করি না। ক্যাপ্টেন এবং কোচের মতামতের মূল্যই সবচেয়ে বেশি। তারা যে খেলোয়াড়কে সবচেয়ে উপযুক্ত মনে করে তাকেই খেলায়। এ কারণেই ইমনকে হয়ত দেখতে পারেননি। দল গঠনে আমাদেরও মনে হয় এই খেলোয়াড় হয়ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। এ নিয়ে আলোচনা হয়, কেন নিচ্ছি সেই যৌক্তিকতা তুলে ধরি। জুনিয়র তামিমের এপ্রোচের সঙ্গে মিল রেখে আমরা একজনকে খুঁজেছি।’

আরও পড়ুনঃ   চারঘাটে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

প্রসঙ্গত, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি ৮ দলের এই প্রতিযোগিতায় টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। ইতোমধ্যে অবসর নিয়ে ফেলায় তামিম ইকবাল আলোচনায় নেই। বোলিংয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়া সাকিব আল হাসানও যে থাকছেন না সেটাও নিশ্চিত হয়ে যায় কাল রাতে। এর বাইরে পরিচিতি মুখ হিসেবে বাদ পড়েছেন লম্বা সময় ফর্মের জন্য লড়তে থাকা লিটন দাস। পেস বিভাগে চলমান দারুণ প্রতিযোগিতায় নাম কাটা গেছে হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

১০

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

১২

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

১৩

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

১৪

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

১৫

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

১৬

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

১৭

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

১৮

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST