১১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্থানে কৃষক দলের সমাবেশ

হেলাল উদ্দীন,বাগমারা: রাজশাহীর বাগমারায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত নাককাটি বিলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাসুপাড়া ইউনিয়ন কৃষক দল এ সমাবেশের আয়োজন করেন।
শনিবার বিকেল ৪টার দিকে ঐতিহাসিক নাককাটি বিলে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে মার্চ মাসে নাককাটি বিলে এলাকার কৃষকদের সুবিধা ভাবে পানি পেতে খাল খননের শুভ উদ্বোধন করেন। এই খাল খননের ফলে ঐতিহাসিক নাককাটি বিলে কৃষকদের প্রকৃতির উপর নির্ভর না করে সরাসরি খাল থেকে পানি সরবরাহ করে শেষ কাজ পরিচালিত হতো। বর্ষাকালে অতিবৃষ্টি হলে সহজে বিল থেকে পানি বের হয়ে যেত। শুকনো মৌসুমে প্রয়োজন মত কৃষকরা সেচ কাজে পানি ব্যবহার করে করতেন। খরা পীড়িত এলাকায় পানি ও জলের হাহাকার দূর করার মানসে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে ৫ মার্চ মাসে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে খাল খনন করেছিলেন। একজন প্রেসিডেন্ট মাথায় মাটির ডালি তুলে নিয়ে লক্ষ জনতাকে অবাক করেছিলেন। বাগমারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাস্টার জিল্লুর রহমান, এবং বাসুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপু ঐতিহাসিক এই খাল পুন: খননের দাবী জানান। বাসুপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইয়ামিন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম সমাপ্ত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু। বাগমারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাস্টার জিল্লুর রহমান সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহবায়ক প্রভাষক আব্দুল জলিল, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টু, রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মেজবাউল হক দুলু, বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপু, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরেফিন কনক, ছাত্রদল নেতা রাকিবুর রহমান প্রমুখ। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সদস্য মেস্তাফিজুর রহমান, বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহম্মেদ, কৃষক দলের আউচপাড়া ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১০

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১২

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৩

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৪

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৫

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৭

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৮

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

১৯

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST