১০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘তিলে তিলে খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল হাসিনা সরকার: মিনু

স্টাফ রিপোর্টার : ‘তিলে তিলে খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল হাসিনা সরকার। কিন্তু আল্লাহর বিশেষ রহমতে তিনি এখনো বেঁচে আছেন। চিকিৎসার জন্য তিনি বিদেশে গিয়েছেন। আর প্রাণ বাঁচাতে স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছেন।’

সামান্য জ্বর হলেও বিগত আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীরা চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘এমপি-মন্ত্রীরা যখন সামান্য জ্বর নিয়ে সিঙ্গাপুরসহ বিশ্বের নানা দেশে চিকিৎসার জন্য যেতেন, তখন খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে দেওয়া হতো না।’

আজ শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরের শাহমখদুম ও চন্দ্রিমা থানা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের রিট

বিএনপির এই নেতা বলেন, “সামান্য জ্বর হলেও বিগত আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীরা চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘এমপি-মন্ত্রীরা যখন সামান্য জ্বর নিয়ে সিঙ্গাপুরসহ বিশ্বের নানা দেশে চিকিৎসার জন্য যেতেন, তখন খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে দেওয়া হতো না।”

মিজানুর রহমান মিনু বলেন, ‘পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৫ বছরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ দেশের হাজার হাজার নেতা-কর্মীকে খুন ও গুম করেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ফরমায়েশি রায় দিয়ে কারাগারে রেখেছে। বিএনপির এমন কোনো নেতা নাই যে তার নামে মামলা নাই।’

আরও পড়ুনঃ   জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই না : পার্থ

শাহমখদুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক বুলবুল।

শাহমখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মতিহার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১০

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১১

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১২

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৩

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৪

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৫

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৭

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

১৯

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

২০

Design & Developed by: BD IT HOST