৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারার শুভডাঙ্গায় চেয়ারম্যান মোশারফ হোসেনের নেতৃত্বে পথসভা, ছিল না অন্যপক্ষ

oplus_2

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহী বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপির দুই পক্ষ দোয়া মাহফিলের অনুষ্ঠান প্রশাসনের হস্তক্ষেপে হয়নি। এতে করে সংঘাত এড়ানো গেছে। একপক্ষ নির্দিষ্ট স্থান থেকে দূরে পথসভা করেছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন। চেয়ারম্যান মোশারফ হোসেনের কর্মসূচী পন্ড করতে একই স্থানে পাল্টা দোয়া মাহফিলের আয়োজন করে প্রচার চালান শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিস্টার। দিকে উভয় পক্ষের একই স্থানে মাহফিলের আয়োজন নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

এদিকে উভয় পক্ষের একই স্থানে দোয়া মাহফিলের বিষয়টি প্রশাসনের নজরে আসে। থানার ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এনিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। উভয় পক্ষ নির্দিষ্ট স্থানে দোয়া মাহফিল না করার সিদ্ধান্ত নেয়। শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে পথসভা না করে চেয়ারম্যানের নেতৃত্বে পূর্ব ঘোষিত সময়ে বাইগাছা সড়কের পাশে সংক্ষিপ্ত পথসভা করেন।

আরও পড়ুনঃ   ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন।
পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার আজাহার আলী, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবীর, ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, সুমন রেজা, মিলন মন্ডল, মাস্টার আফজাল হোসেন, গোলাম মোস্তফা, জিয়াউর রহমান, বাচ্চু রহমান, ওয়ার্ড বিএনপি নেতা গিয়াস উদ্দীন, মোহাম্মদ আলী, ইউনিয়ন যুবদল নেতা রফিকুল ইসলাম, মহসিন আলী, ইউনিয়ন কৃষকদল নেতা আসাদুর রহমান, নাইমুল ইসলাম, মাস্টার হাবিবুর রহমান প্রমুখ।

আরও পড়ুনঃ   ইসিকে দেওয়া শাপলার ৭ নমুনা ফেসবুকে প্রকাশ করল এনসিপি

তবে চেয়ারম্যান মোশারফ হোসেনের নেতৃত্বে পথসভা হলেও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিস্টারের পক্ষ থেকে কোন অনুষ্ঠান হয়নি।

এদিকে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলে অনুষ্ঠান না করার জন্য বলা হয়েছিল। তবে পুলিশ সর্তক অবস্থানে ছিল।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, সংঘাত এড়াতে উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতা করা হয়েছে। তবে ১৪৪ ধারা জারির প্রয়োজন হয়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১০

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

১১

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

১২

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১৩

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১৪

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১৫

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

১৬

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার

১৭

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

১৮

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST