৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আমি ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারতাম, বলছেন বাইডেন

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি মনে করেন তিনি (গত নির্বাচনে) ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারতেন এবং নভেম্বরের নির্বাচনে পুনরায় জয়ী হতে পারতেন।

মার্কিন এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অবশ্য সংবাদমাধ্যম ইউএসএ টুডেকে দেওয়া একান্ত এই সাক্ষাৎকারে কথা বলার সময় বাইডেন বলেন, (প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে) তিনি আরও চার বছরের মেয়াদে এই পদে দায়িত্ব পালনের জন্য স্ট্যামিনা পেতেন কিনা তা তিনি নিশ্চিত নন।

আরও পড়ুনঃ   নেপালে গণঅভ্যুত্থানে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

৮২ বছর বয়সী যুক্তরাষ্ট্রর বিদায়ী এই প্রেসিডেন্ট বলেন, “এখন পর্যন্ত তো ভালোই আছি। কিন্তু ৮৬ বছর বয়সে আমি কেমন থাকব তা কে জানে?”

বিস্তৃত এই সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, তিনি সাবেক রিপাবলিকান কংগ্রেসওম্যান লিজ চেনি এবং সাবেক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডা. অ্যান্টনি ফাউসি-সহ ডোনাল্ড ট্রাম্পের শত্রুদের ক্ষমার বিষয়টি বিবেচনা করছেন।

বুধবার প্রকাশিত এই সাক্ষাৎকারে বাইডেন বলেন, নভেম্বরের নির্বাচনের পরপরই ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসের বৈঠকের সময় সম্ভাব্য ক্ষমা সম্পর্কে তিনি “স্পষ্টভাবে” কথা বলেছেন।

বিবিসি বলছে, ইউএসএ টুডেকে দেওয়া এই সাক্ষাৎকারটি এখন পর্যন্ত প্রিন্ট প্রকাশনায় দেওয়া বাইডেনের একমাত্র বিদায়ী সাক্ষাৎকার। মূলত বাইডেনের কাছে মিডিয়া অ্যাক্সেস কঠোরভাবে নিয়ন্ত্রণ করত হোয়াইট হাউস এবং বিদায়ী এই প্রেসিডেন্ট গত বছরের ২১ জুলাই থেকে আর কোনও সংবাদ সম্মেলন করেননি। মূলত সেসময়ই প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে ছিটকে যান তিনি।

আরও পড়ুনঃ   রাফাতে ইসরায়েলের আক্রমণ হামাসকে নির্মূল করবে না : যুক্তরাষ্ট্র

সর্বশেষ এই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন তার ছেলে হান্টার বাইডেনকে সম্পূর্ণ এবং নিঃশর্ত ক্ষমা করার বিষয়ে তার সিদ্ধান্তের পক্ষেই অবস্থান নেন। মূলত দুটি ফৌজদারি মামলার জন্য শাস্তির মুখোমুখি হয়েছিলেন বাইডেনের ছেলে, যার একটি ছিল কর ফাঁকি এবং অন্যটি অবৈধভাবে বন্দুক কেনার মামলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১০

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১১

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১২

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৩

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৪

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৫

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৭

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৮

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৯

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

২০

Design & Developed by: BD IT HOST