৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নতুন টেস্ট কাঠামোতে মুমিনুলের অসন্তোষ

অনলাইন ডেস্ক : জানুয়ারি মাসের শেষ সপ্তাহের বৈঠকের দিকে তাকিয়ে ক্রিকেট দুনিয়া। আইসিসি প্রেসিডেন্ট জয় শাহের সঙ্গে বৈঠকে থাকবেন অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান মাইক বাইর্ড এবং ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের প্রধান রিচার্ড থম্পসন। আর এই তিনজনের বৈঠকের মূল আলোচ্য বিষয়টাও সবারই জানা। আলাপ হবে দ্বি-স্তরের টেস্ট কাঠামো নিয়ে।

নতুন এই কাঠামোতে প্রথম ভাগে থাকবে ক্রিকেটের তিন মোড়ল দেশ ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। সঙ্গে যোগ দেবে আরও চার দেশ পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। আর অন্যপাশে রাখা হচ্ছে ৫ দেশ। যেখানে সবচেয়ে বড় নামটা ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। এর বাইরে আছে জিম্বাবুয়ে, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড।

এমন এক কাঠামোতে প্রথম বিভাগে থাকা দলগুলো পাবে বড় রকমের বাণিজ্যিক সুবিধা। বিপরীতে দ্বিতীয় স্তরে থাকা দলগুলোর সামনে কমে আসবে টেস্টে ভালো করার সুযোগ। কমে যাবে ম্যাচের সংখ্যা। পুরো বিষয়টিকেই এক শব্দে হতাশাজনক বললেন বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত মুখ মুমিনুল হক।

আরও পড়ুনঃ   শ্রমিক অসন্তোষের জেরে ২০ শতাংশ অর্ডার বাতিল হয়েছে : শ্রম উপদেষ্টা

ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে পুরো বিষয়টি নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের টেস্ট দলের সাবেক অধিনায়ক। তার ভাষ্য, ‘সত্যি বলতে আমি কাউকে ছোট করছি না, তবে আমি নিশ্চিত না নিচের বিভাগে কোন পদ্ধতি অনুসরণ করা হবে। আমি এও জানি না, দ্বিতীয় বিভাগে ভালো ফল করলে আমাদের প্রথম বিভাগে নিয়ে যাওয়া হবে কি না।’

টেস্ট স্ট্যাটাস পাওয়া ১২ দলের মাঝে এমন বিভক্তির মূল কারণ আর্থিক ইস্যু। সাম্প্রতিক সময়ে কেবল ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডই নিজেদের মাটিতে টেস্ট আয়োজন করে লাভের মুখ দেখেছে। সেটারই সুযোগ নিতে চাইছে তারা।

আরও পড়ুনঃ   হার দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু বার্সেলোনার

তবে এর বিপক্ষে অবস্থান নিয়েছেন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান মুমিনুল। ‘আমার মনে হয় টেস্ট ম্যাচের সংখ্যা কমে আসবে। আর আমি মনে করি না, বিষয়টা ভালো হবে আমাদের জন্য। সত্যি বলতে আমারা যদি ভালো দলের বিপক্ষে খেলার সুযোগ না পাই আমাদের নিজেদের খেলার উন্নতি হবে না। আর সবসময় নিজেদের মধ্যে খেলে, বড় এবং শক্ত দলগুলোর বিপক্ষে না খেললে আপনি সেই একই জায়গায় আটকে থাকবেন।’

মুমিনুলের মতে এমন এক সিদ্ধান্তের পর টেস্ট ক্রিকেটের মূল্যায়নই কমতে শুরু করবে, ‘টেস্ট সংখ্যা যখন কমে আসবে, তখন টেস্ট ম্যাচের প্রতি মূল্যায়নটাও কমতে শুরু করবে। আর খেলোয়াড়রাও যখন সাদা বলের ক্রিকেটে আগ্রহী হবে, তখন অবস্থা হবে আরও শোচনীয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১০

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১১

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১২

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৪

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

১৭

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৮

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১৯

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST