৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে অংশীজনের সাথে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকালে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে অংশীজনের সাথে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. জাওয়াদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. মো. মোজাহেরুল হক, অধ্যাপক লিয়াকত আলী, ডা. আজহারুল ইসলাম খান, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, ড. আহমদ এহসানূর রহমান এবং উমাইর আফিফ ।

সংস্কার কমিশনের সদস্যবৃন্দ উপস্থিত অংশীজনের নিকট হতে স্বাস্থ্যখাতে সংস্কারের জন্য প্রয়োজনীয় মতামত আহ্বান করেন।

আরও পড়ুনঃ   যে কারণে ডারবান টেস্টেও আলোচনায় আম্পায়ার সৈকত

স্বাস্থ্যখাতকে স্বায়ত্তশাসনের আওতায় আনা, মেডিকেলে অর্জিত রাজস্বের ৩০ শতাংশ যন্ত্রপাতি ক্রয়ের জন্য বরাদ্দ রাখা, আন্তক্যাডার বৈষম্য নিরসন,হাসপাতালের বেড অনুযায়ী চিকিৎসক ও ডায়াগনস্টিক সেবাবৃদ্ধি, স্বাস্থ্যখাতে অবকাঠামোগত পরিবর্তন ও জনবল বৃদ্ধি, জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ, সিভিল সার্জনদের ম্যাজিট্রেসি ক্ষমতা প্রদান,ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানির অবৈধ সুবিধা পরিহার, স্বাস্থ্যখাতে গবেষণা ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ বৃদ্ধি, ডায়াগনষ্টিক সেন্টারগুলোর রিপোর্টের মূল্য নির্ধারণ করে দেওয়া, ডাক্তারদের সরকারি-ব্যক্তিগতভাবে রোগী দেখার হার নির্ধারণ করা, দেশে বিদেশী মানের স্বাস্থ্যসেবা প্রদানের উপযুক্ত হাসপাতাল নির্মাণ, স্বাস্থ্য বীমা চালু করা, ডায়াগনস্টিক সেন্টারগুলোকে নির্দিষ্ট পলিসির আওতায় নিয়ে আসা, স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা, এ্যাম্বুলেন্স সুবিধা বাড়ানো, স্বাস্থ্যনীতি বাস্তবায়নে অবহেলা দূরীকরণ, ময়না তদন্তের মানোন্নয়ন এবং ফরেনসিক খাতে প্রণোদনা, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য সম্পর্কিত ননমেডিকেল ডিগ্রিধারীদের স্বাস্থ্যখাতে অন্তর্ভূক্তিকরণ, গণমাধ্যমের সাথে স্বাস্থ্য বিভাগের সম্পর্ক উন্নয়ন এমন সব সুপারিশ তুলে ধরেন মতবিনিময় সভায় অংশগ্রহণকারী অংশীজনেরা।

আরও পড়ুনঃ   লম্বা সময়ের জন্য ইউনাইটেডে আরও এক ব্রাজিল তারকা

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বিভিন্ন পর্যায়ের ডাক্তার, বৈষম্য বিরোধী ছাত্র-আন্দলোনের সমন্বয়ক, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST