১৭ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে শেখ হাসিনা ও নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় এইচএসসি পরীক্ষার্থী তানভীর ছিদ্দিকী (১৯) নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ মোট ৩৪ জনকে। এছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই দুপুরে সারাদেশে শাটডাউন কর্মসূচি চলাকালে ভুক্তভোগী তানভীরসহ ছাত্রজনতা নগরের মুরাদপুর থেকে মিছিল নিয়ে গিয়ে বহদ্দারহাটে গিয়ে অবস্থান নেয়। এসময় হাসিনা ও নওফেলের নির্দেশে অন্য আসামিরা গুলি করে। এতে তানভীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তড়ুয়া ও পথচারী সাইমন ওরফে মাহিন (১৬) নিহত হন।

আরও পড়ুনঃ   ২৮ তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা শোধ না করলে জেল: শ্রম উপদেষ্টা

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. জাহাঙ্গীর। তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী থানার আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। তার চাচা বাদী হয়ে এজাহার জমা দিলে মামলাটি রুজু হয়।

আরও পড়ুনঃ   চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের লজ্জাজনক রেকর্ড

মামলার আসামিদের মধ্যে রয়েছেন মহানগর ছাত্রলীগের বরখাস্ত হওয়া সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর এসলারুল হক, শৈবাল দাশ সুমন ও নুর মোস্তফা টিনু প্রমুখ।

প্রসঙ্গত, এ নিয়ে পাঁচ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলা হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST