৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

যে কারণে বাইডেনের প্রেসিডেন্সিয়াল মেডেল নিতে যাননি মেসি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলের সূচি কিছুটা ভিন্ন হওয়ায় বেশিরভাগ লিগের সঙ্গেই তাদের শুরু–শেষের সময়টা মেলে না। এবারও কিছুটা আগেভাগেই বছর শেষের বিরতিতে গেছেন লিওনেল মেসিরা। লম্বা বিরতি কাটাতে তিনি বর্তমানে জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওতে অবস্থান করছেন। ঠিক সেই সময়ে খবর এলো যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার পাচ্ছেন আলবিসেলেস্তে মহাতারকা।

সম্মানজক বিশেষ ওই পুরস্কার নিতে মেসি সরাসরিই উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু মনোনীতদের মাঝে বেশ দ্রুতই সে মেডেল তুলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউজে আসবেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে নিজের বিদায়ী সময়ে লিওনেল মেসিসহ মোট ১৯ জনকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনারের জন্য মনোনীত করেন বাইডেন। গতকালই (শনিবার) সে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

১৯৬৩ সাল থেকে সর্বোচ্চ এই বেসামরিক পুরস্কার দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ‘যুক্তরাষ্ট্রে সামাজিক উন্নয়ন, মূল্যবোধ ও নিরাপত্তায় অবদান; বিশ্বশান্তি অথবা সামাজিক, জনপরিসর কিংবা ব্যক্তিগত পর্যায়ে অবদান’ রাখায় দেওয়া হয় এই পুরস্কার। লিওনেল মেসি সেই পুরস্কারের জন্য নির্বাচিত হন বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের বাইরে গিয়ে ‘লিও মেসি ফাউন্ডেশন’–এর মাধ্যমে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষাখাতে কাজ করার জন্য। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন।

আরও পড়ুনঃ   মোহনপুরের পানের প্রতীক নিয়ে নির্মিত হলো সীমানা পিলার

প্রথম কোনো পুরুষ ফুটবলার হিসেবে যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার’-এর মর্যাদা পেলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে ফুটবলার হিসেবে তিনি দ্বিতীয়, এর আগে ২০২২ সালে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি নারী ফুটবলার মেগান রাপিনো প্রথম ওই পুরস্কার পান। সেটিও হোয়াইট হাউজে বাইডেনের কাছ থেকে গ্রহণ করেন সাবেক এই যুক্তরাষ্ট্র নারী দলের অধিনায়ক। গতকালের মেডেল প্রদান অনুষ্ঠানে মেসি বাদে নির্বাচিত ১৯ জনের বাকি সবাই উপস্থিত ছিলেন। অনুপস্থিত শুধু মেসি, ব্যস্ত সূচি ও তাৎক্ষণিক ওই পুরস্কার প্রদান অনুষ্ঠান হওয়ায় তিনি ছিলেন না বলে জানা গেছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘হোয়াইট হাউজ বিষয়টি প্রথম ফিফাকে জানায়, এরপর তারা মেসির ক্লাব ইন্টার মায়ামিকে জানায় ডিসেম্বরের শেষদিকে। পরে ক্লাবের মাধ্যমে লিও এক চিঠিতে জানিয়েছেন, মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাওয়া তিনি খুবই সম্মানিত বোধ করছেন, কিন্তু সূচি জটিলতা ও অন্যত্র উপস্থিতির প্রতিশ্রুতি থাকায় তিনি অনুষ্ঠানে হাজির হতে পারছেন না। এমন মর্যাদায় ভূষিথত হওয়ায় মেসি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নিকট ভবিষ্যতে তার (জো বাইডেন) সঙ্গে সাক্ষাতেরও আশা ব্যক্ত করেছেন।’

আরও পড়ুনঃ   গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় রাজশাহী এডিটরস ফোরামের নিন্দা ও উদ্বেগ

মেসি ছাড়াও এবার ক্রীড়াঙ্গন থেকে পুরস্কারটি পেয়েছেন ম্যাজিক জনসন। তিনি মার্কিন বাস্কেটবল লিগ এনবিএতে পাঁচবারের চ্যাম্পিয়ন। লস অ্যাঞ্জেলস লেকার্সের হয়ে এই তারকা বাস্কেটবলের প্রেস্টিজিয়াস শিরোপা পেয়েছিলেন। এর আগে ক্রীড়াঙ্গন থেকে কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলি, বাস্কেটবল কিংবদন্তি মাইকেকল জর্ডান এবং অলিম্পিক গেমসের কিংবদন্তি জিমনেস্ট সিমোনো বাইলস পেয়েছিলেন প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার।

প্রসঙ্গত, সম্প্রতি রোজারিওতে তিন সন্তান থিয়েগো, মাতেও, চিরো এবং তাদের বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে দেখা যায় মেসিকে। তাদের মতো করেই আবার উল্লাসে মাতেন এই ইন্টার মায়ামি তারকা। ২০২৩ সালে ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়ে মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান মেসি। তার আগমনের পরেই ইন্টার মায়ামি এবং মার্কিন ঘরোয়া ফুটবলের চিত্রটা বদলে যায় রাতারাতি। এই বছর ফ্লোরিডার ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১০

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১১

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৩

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৪

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৫

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৬

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৭

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

১৮

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

১৯

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST